www.HelloBangla.News – খেলাধুলা – ২৪ সেপ্টেম্বর, ২০২৩ : লিটন কুমার দাস জ্বরের কারণেএশিয়া কাপের শুরুতে দলের সঙ্গে যেতে পারেননি । পরে দলের সঙ্গে যোগ দিয়েও খুব একটা ভালো করতে পারেননি। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যার্থ । পর পর তিন ম্যাচে যথাক্রমে ১৬, ১৫ ও শূন্য রান করেন লিটন। সবমিলিয়ে শারিরীক ও মানসিকভাবে বেশ বাজে অবস্থাতেই আছেন তিনি। লিটন নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে বিশ্রাম চেয়েছেন। তার ওই চাওয়া মেনে নেওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
তিনি বলেন, ‘লিটন বিশ্রাম চেয়েছে, তামিমেরটা এখনও নিশ্চিত হয়নি। তবে লিটনকে আমরা বিশ্রাম দিচ্ছি। যেহেতু ও মানসিকভাবে একটু ভেঙে আছে, আমরা ওকে বিশ্রাম দিয়েছি।
বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল দেওয়া হয়। পরে তানজিম হাসান সাকিবের চোটে নেওয়া হয় হাসান মাহমুদকে। শেষ ম্যাচের স্কোয়াডে ফেরানো হবে তাসকিন-শরিফুলদেরও।
নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে কে দলের নেতৃত্ব দেবে সেটা জানা যাবে আজ বিকেলে।










