www.HelloBangla.News – লাইফস্টাইল – ৬ এপ্রিল, ২০২৪: ইন্ডালজেন্স শিরোনামে ঈদের অভিজাত কালেকশন লঞ্চ করেছে দেশের ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ। ব্র্যান্ডটির এক্সক্লুসিভ লেবেল নার্গিসাসে যুক্ত হয়েছে অভিজাত পার্টি পোশাকের নজরকাড়া সব ডিজাইন। নারী, পুরুষ, টিন, কিড ও নিউবর্ন- পরিবারের সবার জন্যই ঈদের সবচেয়ে ট্রেন্ডি স্টাইল যোগ হয়েছে ঈদ কালেকশনে।
আভিজাত্যে সিল্ক ও মসলিনের ব্যবহার চিরায়ত। লা রিভ ঈদ কালেকশনে মসলিন, সিল্কের পাশাপাশি ক্রেপ, সিল্ক ও ভিসকোস-ব্লেন্ড, অরগাঞ্জা, ভিসকোস, ফেইলি, স্ট্রেচড-ফেইলি, প্রিমিয়াম কটন, জর্জেট, ক্রেপ জর্জেট, রামি, স্লাব কটন কাপড় ব্যবহার করা হয়েছে। কারচুপি, এম্ব্রয়ডারি, স্ক্যালোপ, কাটওয়ার্ক, লেজার কাট, প্যাচওয়ার্ক, ফয়েল প্রিন্টের রুচিশীল ব্যবহার পোশাকগুলিতে উৎসবের আমেজ নিয়ে এসেছে। প্রিন্ট-স্টোরিতে এবার প্রাধান্য পেয়েছে টার্কিশ মোটিফ ও ইসলামিক প্যাটার্ন।
নারীদের জন্য পার্টি, এথনিক ও ক্যাজুয়াল সব ধরনের অনুষ্ঠান উপযোগি থাকছে এই কালেকশনে। পুরুষদের জন্য রয়েছে প্ল্যাকেটে মিনিমাল ও ভারি কাজ করা পাঞ্জাবি, শার্ট, পোলো ও টিশার্ট এবং ডেনিম ও প্যান্ট পাজামার নতুন ডিজাইন। ঢাকা, নারায়নগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ সব আউটলেটে পাওয়া যাবে। ঘরে বসেও লা রিভের অনলাইন থেকে কেনা যাবে।










