সালাহউদ্দীন জাকীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

সালাহউদ্দীন জাকীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক - বিনোদন - ১৯ সেপ্টেম্বর ২০২৩
সালাহউদ্দীন জাকীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক - বিনোদন - ১৯ সেপ্টেম্বর ২০২৩

www.HelloBangla.News – বিনোদন – ১৯ সেপ্টেম্বর, ২০২৩: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সৈয়দ সালাহউদ্দীন জাকীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৭ বছর।

আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এক শোক বার্তায় মন্ত্রী বলেন, স্ক্রিপ্ট রাইটার ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক জাকী তার কাজের মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সোমবার রাত ১০টার পর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে সালাহউদ্দিন জাকীকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালের চিকিৎসকেরা জানান তিনি মারা গেছেন।

১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত নিজের প্রথম চলচ্চিত্র ‘ঘুড্ডি’র জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সৈয়দ সালাহউদ্দীন জাকী। চলচ্চিত্রে অবদানের জন্য ২০২১ সালে একুশে পদক পান তিনি।

পরে ‘লাল বেনারসি’, ‘আয়না বিবির পালা’সহ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন। গত শতকের নব্বই দশকের শেষ দিকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবেও কর্মরত ছিলেন তিনি।

১৯৪৬ সালের ২৬ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন।

সৈয়দ সালাউদ্দিন জাকীর এক ছেলে ও এক মেয়ে। কানাডা থেকে তাদের দেশে ফেরার পর বরেণ্য এই পরিচালকের দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

উল্লেখ্য যে, সালাহউদ্দীন জাকী বিটিভির মহাপরিচালক থাকাকালিন সময়ে, মঞ্চ নাটক সরাসরি সম্প্রচার শুরু হয়। উক্ত অনুষ্ঠানটির উদ্বোধন করেন এবসাড ধারার নাটকের পূরধা, প্রয়াত সাঈদ আহমদ।

পূর্ববর্তী বংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার খেলার টিকিটের মূল্য নির্ধারণ
পরবর্তী খাদ্য আমদানিতে নিষেধাজ্ঞার কারণে তিন দেশের বিরুদ্ধে ইউক্রেনের মামলা