www.HelloBangla.News – খেলাধুলা – ১২ নভেম্বর, ২০২৩: বিশ্বকাপের শেষ চারে সবার আগেই জায়গা করে নিয়েছিল ভারত। ভারত এখনও কোন ম্যাচ হারেনি। তাই হারলেও ভারত থাকবে পয়েন্ট টেবিলের সবচেয়ে উপরে। অপর দিক ম্যাচটি যদি নেদারল্যান্ডস জিতে যায় বা ড্র করতে পারে তাহলে তারাই বাংলাদেশের পরিবর্তে খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তাই নেদারল্যান্ডস বড়ো ব্যবধানে হারলে বাংলাদেশ খেলতে পারবে চ্যাম্পিযন্স ট্রফিতে। এই সমিকরণে আজ খেলা শুরু হয়েছে দুই দেশের।
লিগপর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে তারা। ব্যাঙ্গালোরের রানপ্রসবা উইকেটে বড় টার্গেট দিয়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করাই যেন তাদের লক্ষ্য।
দুই দলই নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
নেদারল্যান্ডস একাদশ: ওয়েসলি বারেসি, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক/অধিনায়ক), বাস ডি লিড, তেজা নিদামানুরু, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকারেন।










