নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত

টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত - খেলাধুলা - ১৫ - নভেম্বর ২০২৩

www.HelloBangla.News – খেলাধুলা – ১৫ নভেম্বর, ২০২৩: আজ বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে খেলছে ভারত ও নিউজিল্যান্ড। চলতি বিশ্বকাপে ভারত সব কয়টি ম্যাচ জিতে অপরাজিত আছে। সেমিফাইনালে খেলা চার দলের মধ্যে চতুর্থ দল হিসেবে খেলছে নিউজিল্যান্ড। এবারের দলিয় শক্তির বিচারে ভারত অনেক শক্তিশালী দল।কিন্তু পরিসংখ্যান বলছে এক দিনের বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের রেকর্ড ভাল নয়। মোট সাত বার তারা উঠেছে শেষ চারে। কিন্তু সেই ধাপ পেরিয়ে ফাইনালে উঠেছে মাত্র তিন বার।গতবারের বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছে ভারত। তবে এবার দেশের মাটিতে ভারতের সেই চিত্রের পুনরাবৃত্তি না হওয়ার সম্ভাবনা বেশি।

ম্যাচটি মাঠে গড়ানোর আগে থেকেই শুরু হয়েছে পিচ বিতর্ক। ইতোমধ্যে আগেই নির্ধারিত পিচ পরিবর্তন করে ভারতকে সুবিধা দিতে আলাদা ২২ গজ বাছাইয়ের অভিযোগ তুলেছে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন। এছাড়া ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসও আরেক প্রতিবেদনে জোর করে রোহিত শর্মারা ওই পিচের ঘাস কাটিয়েছেন বলে জানিয়েছে। যেখানে পিচ মন্থর হয়ে বাড়তি সুবিধা করে দিতে পারে স্পিনারদের।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত। নিউজিল্যান্ডও আগে ব্যাট করতে চেয়েছিল বলে জানান অধিনায়ক কেইন উইলিয়ামসন।

ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।

নিউজিল্যান্ডের একাদশ : ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), মার্ক চাপম্যান, টম ল্যাথাম (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও লকি ফার্গুনসন।