www.HelloBangla.News – খেলাধুলা – ০৩ নভেম্বর, ২০২৩: এবারের বিশ্বকাপে শক্তিশালী দলগুলোর মধ্যে অন্যতম ভারত।এখনও দলটি একটি খেলাতেও হারেনি।তেবে শ্রীলঙ্কা এত রানের ব্যবধানে রাহরবে সেটা কেউ ভাবেনি।কিন্তু তাই হয়েছে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে আজ ভারত ৩০২ রানের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কাকে। রান বিবেচনায় বিশ্বকাপ ইতিহাসে এটি দ্বিতীয় বড় জয়।
এই জয়ে লিগ পর্বে ২ ম্যাচ বাকী থাকতে ৭ খেলায় অংশ নিয়ে সবগুলোতে জিতে ১৪ পয়ন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে সেমির টিকিট নিশ্চিত করেছে ভারত। ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে আছে শ্রীলংকা।
তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরির উপর ভর করে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫৭ রান করে স্বাগতিক ভারত। শুভমান গিল ৯২, বিরাট কোহলি ৮৮ ও শ্রেয়াস আইয়ার ৮২ রান করেন। শ্রীলংকার বাঁ-হাতি পেসার দিলশান মাদুশঙ্কা ১০ ওভারে ৮০ রানে ৫ উইকেট নেন। জবাবে মোহাম্মদ সামির আগুন বোলিংয়ে ১৯ দশমিক ৪ ওভারে ৫৫ রানে অলআউট হয় শ্রীলংকা। বিশ্বকাপে এটিই সর্বনিম্ন রান শ্রীলংকার। ১৮ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সামি।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম বলেই বাউন্ডারি মারেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পরের ডেলিভারিতে পেসার দিলশান মাদুশঙ্কার বলে বোল্ড হন ৪ রান করা রোহিত। এই বিশ্বকাপে প্রথম ওভারে আউট হওয়া পঞ্চম ব্যাটার হলেন রোহিত।
তারপর শ্রীলঙ্কার বোলারদের উপর চোড়াও হয় ভারত।৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে করে ৩৫৭ রান।
শ্রীলংকার শেষ ব্যাটার মাদুশঙ্কাকে ৫ রানে বিদায় দেন জাদেজা। এতে ১৯ দশমিক ৪ ওভারে ৫৫ রানে অলআউট হয় লংকানরা। গত সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৫ দশমিক ২ ওভারে ৫০ রানে অলআউট হয়েছিলো শ্রীলঙ্কা।জয়ের জন্য ৩৫৭ রানের লক্ষে খেলতে নেমে ৫৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।
এ ম্যাচে শ্রীলংকার পক্ষে সর্বোচ্চ ১৪ রান করেন রাজিথা। ভারতের সামি ৫ ওভারে ১৮ রানে ৫ উইকেট নেন তিনি। ৯৭ ম্যাচের ওয়ানডেতে চতুর্থবারের মত ও এবারের বিশ্বকাপে দ্বিতীয়বারের মত ইনিংসে ৫ উইকেট নিলেন সামি। এতে বিশ্বকাপ ইতিহাসে ভারতের পক্ষে সর্বোচ্চ ৪৫ উইকেটের মালিক এখন সামি। বিশ্বকাপে সর্বোচ্চ ৩বার ইনিংসে পাঁচ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের রেকর্ড স্পর্শ করলেন সামি। এছাড়া সিরাজ ৩টি, বুমরাহ-জাদেজা ১টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত : ৩৫৭/৪, ৫০ ওভার (গিল ৯২, কোহলি ৮৮, মাদুশঙ্কা ৫/৮০)।
শ্রীলংকা : ৫৫/১০, ১৯.৪ ওভার (রাজিথা ১৪, ম্যাথুজ ১২, সামি ৫/১৮)।










