একযোগে কাজ করলে বর্জ্য মুক্ত দেশ গড়া সম্ভব: পরিবেশ মন্ত্রী

বর্জ্য মুক্ত দেশ গড়া সম্ভব পরিবেশ মন্ত্রী - রাজনীতি - ২৬ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
বর্জ্য মুক্ত দেশ গড়া সম্ভব পরিবেশ মন্ত্রী - রাজনীতি - ২৬ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ২৬ জানুয়ারি, ২০২৪: একযোগে কাজ করলে বর্জ্য মুক্ত দেশ গড়া সম্ভব হবে, বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘পরিচ্ছন্ন দেশ গড়তে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ১০০ দিনের পরিকল্পনা ঘোষণা করেছে। দেশের জনগণ সরকারের উদ্যোগের সাথে একযোগে কাজ করলে বর্জ্য মুক্ত দেশ গড়া সম্ভব হবে।’

আজ শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর মান্ডা হায়দার আলী স্কুল এন্ড কলেজ মাঠে এলাকার শীতার্তদের মধ্যে ৩ হাজার কম্বল বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এ কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, “পরিচ্ছন্নতার দিক বিবেচনায় মুগদা থানাকে রাজধানীর রোল মডেল করা হবে। ঢাকা-৯ আসনের প্রতিটি এলাকায় সিংগেল ইউজ প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার বিষয়েও জোর দেয়া হবে। শুধু বর্জ্য ব্যবস্থাপনা বা বায়ু দূষণ কমানো নয়, মান্ডা এলাকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান প্লাস্টিকমুক্ত করার ঘোষণাও দেন মন্ত্রী।”

এসময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭২ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম শামীম, ৭১ নং ওয়ার্ড কাউন্সিলর খাইরুজ্জামান খাইরুল, মুগদা থানা সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাহার ও যুবলীগ নেতা হাজী বিপ্লব হোসেন এবং স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।

সূত্র: বাসস

পূর্ববর্তী রেজওয়ানা চৌধুরী বন্যা ভারত সরকারের ‘পদ্মশ্রী’ সম্মাননা পাচ্ছেন
পরবর্তী বিএনপির এ মুহূর্তে কোনো আশা নেই: সেতুমন্ত্রী