বিএনপি ভাঙচুর-অগ্নিসংযোগ করলে আমাদেরও কিছু কর্তব্য থাকে: স্বরাষ্ট্রমন্ত্রী

আমাদেরও কিছু কর্তব্য থাকে স্বরাষ্ট্রমন্ত্রী - জাতীয় - ২৪ অক্টোবর ২০২৩
আমাদেরও কিছু কর্তব্য থাকে স্বরাষ্ট্রমন্ত্রী - জাতীয় - ২৪ অক্টোবর ২০২৩

www.HelloBangla.News – জাতীয় – ২৪ অক্টোবর, ২০২৩: বিএনপি ভাঙচুর-অগ্নিসংযোগ করলে আমাদেরও কিছু কর্তব্য থাকে, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘তারা ঢাকা অচল করে দিলে, ভাঙচুর-অগ্নিসংযোগ করলে দেশের মানুষের চিকিৎসা সেবা ব্যাহত হবে এবং মানুষ বিদেশে যেতে পারবে না ইত্যাদি।এমন হলে আমাদেরও কিছু কর্তব্য থাকে। আমাদের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী তারা তাদের দায়িত্ব পালন করবে। পাশাপাশি রাজনৈতিকভাবে বিএনপির কর্মসূচি মোকাবিলা করার কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক’।

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারের মধুবাগে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল পাঠাগার ও মধুবাগ খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক কর্মসূচি পালন করা সব রাজনৈতিক দলের অধিকার। তারা মিছিল করবে, মিটিং করবে, জনসমাবেশ করবে। কোনো আন্দোলন আমরা বন্ধ করি না। জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, তাহলে তারা সারা দেশের শাসনভার নেবে। জনগণের কাছে ক্ষমা চেয়ে যদি তারা জয়ী হতে পারে, এতে আমাদের কোনো আপত্তি নেই।

আসাদুজ্জামান খান বলেন, ২৮ অক্টোবর নিয়ে অনেকে অনেক কথা বলছেন। বিএনপির দিক থেকে দেশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। আমাদের দেশের মানুষ কোনদিন সন্ত্রাস-জঙ্গিবাদ চায় না। আমাদের দেশের মানুষ সবসময় শান্তিতে থাকতে চায়। আলোকিত বাংলাদেশ দেখতে চায়, এগিয়ে যেতে চায়। আর পেছনের দিকে তাকাতে চায় না। তারা আবারও দেশকে অকার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইঞ্জিনিয়ার তৈমুর রেজা খোকন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল আমিনুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী ‘হামুন’ আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে
পরবর্তী গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে ব্রাসেলসের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী