নতুন প্রজন্ম আমাদের ভবিষ্যৎ: শিক্ষামন্ত্রী

আমাদের ভবিষ্যৎ শিক্ষামন্ত্রী - জতীয় - ২৬ আগস্ট ২০২৩
আমাদের ভবিষ্যৎ শিক্ষামন্ত্রী - জতীয় - ২৬ আগস্ট ২০২৩

www.HelloBangla.News – জাতীয় – ২৬ আগস্ট, ২০২৩ : ‘নতুন প্রজন্ম আমাদের ভবিষ্যৎ’ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, তাদেরকে মাদক, সন্ত্রাস জঙ্গীবাদ থেকে দূরে রাখতে হবে। রাজনীতির নামে যদি কোন অপশক্তি মাথাচাড়া দিতে চায় তাদেরকে প্রতিরোধ করতে হবে।
গতকাল শুক্রবার বিকালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে পৌর ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ১৫ আগস্ট সম্পর্কে আমাদের জানতে হবে, বুঝতে হবে। কারণ, ‘৭১ এর পরাজিত শক্তিরা তাদের পরাজয়কে মেনে নিতে পারেনি। তাই তারা বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে এদেশ ও দেশের মানুষ বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারতো। তাদের কেউ দাবিয়ে রাখতে পারতো না। এজন্যই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। আর ২১ আগস্টে তারই কন্যা শেখ হাসিনাকে সেই পরাজিত শক্তিরা নিশ্চিহ্ন করার জন্য গ্রেনেড হামলা করেছিল।
তিনি আরো বলেন, নৌকা মার্কা বঙ্গবন্ধুর মার্কা, নৌকা শেখ হাসিনার মার্কা। আগামী কিছু দিন পর নির্বাচন, সেই নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। দলের ভিতরে অসন্তোষ থাকতে পারে, কিন্তু নৌকা মার্কাকে জয়ী করতে হবে। আপনাদের যেকোন অপশক্তিকে মোকাবেলায় মাঠে থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ছাত্রলীগের আহবায়ক ইউসুফ গাজী মুন্না এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খান, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রবিন পাটোয়ারী প্রমূখ।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন পৌর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম ও আশেকে রাসুল জাওয়াদ।
এসময় চাঁদপুর পৌর ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস

পূর্ববর্তী যেকোনো অভিজ্ঞ ক্রিকেটার দলের জন্য গুরুত্বপূর্ণ: সাকিব
পরবর্তী দক্ষিণ আফ্রিকা থেকে আগামীকাল রবিবার দেশে আসছেন প্রধানমন্ত্রী