নতুন সূচিতে ১১ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা

www.HelloBangla.News – শিক্ষা – ১ আগস্ট, ২০২৪: কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে সংহিসতার কারণে গত ১৮ জুলাই সব বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার জানিয়েছেন, আগামী ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে সব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে একথা জানান তিনি।

তপন কুমার সরকার আরও জানান, আগামী ৪ থেকে ১১ আগস্ট সব পরীক্ষা স্থগিত থাকবে। নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

গত ১৮, ২১, ২৩, ২৫ ও ২৮ জুলাই এবং ১ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। আগামী ৪ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

গত ৩০ জুন থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবারে পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

পূর্ববর্তী ইসরায়েলি বিমান হামলায় গাজায় দুই সাংবাদিক নিহত
পরবর্তী মধ্যবর্তী নির্বাচন নিয়ে ড. ইউনূসের দাবি অসাংবিধানিক: সেতুমন্ত্রী