হিলারি ক্যালিফোর্নিয়ার উপকূলে আঘাত হেনেছে

হিলারি ক্যালিফোর্নিয়ার উপকূলে আঘাত হেনেছে - আন্তর্জাতিক - ২১ আগস্ট ২০২৩
হিলারি ক্যালিফোর্নিয়ার উপকূলে আঘাত হেনেছে - আন্তর্জাতিক - ২১ আগস্ট ২০২৩

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২১ আগস্ট, ২০২৩ : গ্রীষ্মমন্ডলীয় সৃষ্ট ঝড় হিলারি গতকাল রবিবার মেক্সিকো থেকে ধেয়ে এসে ক্যালিফোর্নিয়ার উপকূলে আঘাত হেনেছে। এর প্রভাবে যুক্তরাষ্টের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য ক্যালিফোর্নিয়ায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে ।এতে প্রাণহানির ও বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে।
ইতোমধ্যেই উপকূলীয় জনগণকে নিরাপদস্থানে সরিয়ে নেয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার ওজাই শহরের কাছে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ও অনুভূত হয়েছে ফলে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। তবে ঘূর্ণিঝড় ও ভূমিকম্পে হতাহত অথবা ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
রবিবার মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া থেকে হিলারি ঘন্টায় ৩৫ কিলোমিটার বেগে উপদ্বীপের দিকে ধেয়ে আসছিল। রবিবার বিকেলে ঘন্টায় ৬০ মাইল বেগে ক্যালিফোর্নিয়ার উপকূলে আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের ভূ-তাত্বিক জরীপ বিভাগ জানিয়েছে, ‘সোমবার পর্যন্ত বাজা ক্যালিফোর্নিয়া এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমের কিছু অংশে বিপর্যয়ের এবং প্রাণ নাশের সতর্কতা জারি করা হয়েছে।’
লস অ্যাঞ্জেলসের মেয়র কারেন বাস সতর্ক করেছেন, ‘এটি একটি নজিরবিহীন আবহাওয়ার ঘটনা’
সমুদ্র সৈকতগুলো আগে থেকেই বন্ধ করে দেয়ার এবং লোকজনকে প্রয়োজনীয় পানি ও শুকনো খাবার মজুত রাখার ও নির্দেশ দেওয়া হয়েছিল। কিছু এলাকায় আকস্মিক বন্যা এমনকি টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে।
সূত্র; বাসস

পূর্ববর্তী ‘সার্বজনীন পেনশন স্কিম’একটি সার্বজনীন কর্মসূচি: ডিসিসিআই সভাপতি
পরবর্তী নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল দিন ২১ আগস্ট: শেখ হাসিনা