www.HelloBangla.News – জাতীয় – ১৭ জুন, ২০২৪: দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে এশিয়ার সর্ববৃহৎ ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ৩ লাখ মুসুল্লির অংশগ্রহণে আজ সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টায় দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ঈদগাহ ময়দানে এই ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন শামসুল হক কাসেমী।
এ জামাতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম. ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদসহ বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা নামাজ আদায় করেন।
ঈদের নামাজে আশপাশের জেলা থেকে এ ময়দানে মুসল্লি-দের আসার সুবিধার্থে দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা ছিল। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে ঈদগাহ মাঠজুড়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
র্যাব, পুলিশ, আনসার সদ্যসরা ছাড়াও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন। মাঠের সার্বিক পরিস্থিতি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়। গেটে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর মুসল্লিরা মাঠে প্রবেশ করেন।
নামাজ শেষে গোর-এ শহীদ বড় ময়দানের প্রধান উপদেষ্টা ইকবালুর রহিম বলেন, এ মাঠে একসঙ্গে তিন লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছেন। মুসল্লিরা শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করেছেন।










