জবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবেন অর্ধ লাখ শিক্ষার্থী

Job 'A' Unit Batch Admission Test - Politics - 25th April 2024
Job 'A' Unit Batch Admission Test - Politics - 25th April 2024

www.HelloBangla.News – জাতীয় – ২৫ এপ্রিল, ২০২৪: ২৪টি সরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী শনিবার (২৭ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। এবারে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষার মাধ্যমে শুরু হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা।

এবার ‘এ’ ইউনিটে প্রায় ১২ হাজার আসনের বিপরীতে পরীক্ষা দেবেন এক লাখ ৬৪ হাজার শিক্ষার্থী। ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পরীক্ষা দিবেন অর্ধ লাখ শিক্ষার্থী। সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে প্রস্তুত জবিও।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে জবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাহজাহান বলেন, ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) জবির অধীনে মোট ৫৩ হাজার ৮১৫ জন শিক্ষার্থী পরীক্ষা দেবেন। মূল কেন্দ্রসহ জবির অধীনে আরও পাঁচটি উপ-কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, মূল কেন্দ্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ৫৭৯ জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২৫ হাজার ২৯৬ জন, সিদ্ধেশ্বরী গার্লস কলেজে তিন হাজার, সরকারি বাংলা কলেজে ছয় হাজার ৭শ ৪০, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজে তিন হাজার দুইশ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে পরীক্ষা দেবেন তিন হাজার পরীক্ষার্থী।

পরীক্ষার সার্বিক প্রস্তুতির বিষয়াবলি জানিয়ে জবির বিজ্ঞান অনুষদের ডিন বলেন, ইতোমধ্যে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষায় প্রয়োজনীয় সব কাগজপত্রের প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। পরীক্ষার আগ মুহূর্তে কেন্দ্র থেকে প্রশ্ন এলে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে প্রত্যেক কেন্দ্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া আছে।

উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।  আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরীক্ষার দিন প্রক্টরিয়াল টিম ও পুলিশের টিম থাকবে।  গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল (শনিবার), ‘বি’ ইউনিটের (মানবিক) ৩ মে (শুক্রবার) এবং ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ মে (শুক্রবার)। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এবং অন্য দুটি ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী বিশ্ব নেতাদের যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়া উচিত: প্রধানমন্ত্রী
পরবর্তী গত ১৫ বছরে আমাদের চাল আমদানি করতে হয় নাই: এলজিআরডি মন্ত্রী