বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করতে কাজ করছে সরকার: দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী

Govt working on lightning prevention Minister of State for Disaster Management - Technology - 13 May 2024
Govt working on lightning prevention Minister of State for Disaster Management - Technology - 13 May 2024

www.HelloBangla.News – প্রযুক্তি – ১৩ মে, ২০২৪: বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করতে কাজ করছে সরকার, বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। তিনি বলেন, “সম্প্রতি বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করাসহ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে কার্যকর কর্মসূচি গ্রহণ করা হবে।”

আজ সোমবার (১৩ মে) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুইয়ের সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী বলেন, “বজ্র নিরোধক প্রযুক্তি সুলভ ও ব্যাপকভিত্তিক করতে গবেষণা এবং আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে প্রযুক্তি বিনিময় ও হস্তান্তরে পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

ফ্রান্সের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে বজ্রপাত প্রতিরোধে প্রযুক্তি জ্ঞান বিনিময় ছাড়াও যন্ত্র স্থাপন, বজ্রপাত নিরোধী অবকাঠামো নির্মাণ ও প্রশিক্ষণ প্রদানে তার দেশ সহায়তা দেবে।

পূর্ববর্তী শিল্পী ও সাহিত্যিকদের নামেও সড়কের নামকরণ করা হবে: মেয়র আতিক
পরবর্তী বিএনপি যদি অগ্নিসন্ত্রাস করে তাহলে আমরা মোকাবিলা করব: সেতুমন্ত্রী