নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে কাজ করছে সরকার: পরিবেশ মন্ত্রী

Government wants use of renewable energy Environment Minister - Technology - 19 May 2024 (File Photo)
Government wants use of renewable energy Environment Minister - Technology - 19 May 2024 (File Photo)

www.HelloBangla.News – প্রযুক্তি – ১৯ মে, ২০২৪: নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে কাজ করছে সরকার, বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।তিনি বলেন, “সরকার টেকসই এজেন্ডা বাস্তবায়নে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে জ্বালানির পরিমিত ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ ও একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার হ্রাস করতে কাজ করা হচ্ছে।”

আজ রবিবার (১৯ মে) সচিবালয়ে টেলিনর এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনীষা ডোগরা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। এ সময় মন্ত্রী এ কথা বলেন।

পরিবেশ মন্ত্রী বলেন, “বাংলাদেশে ই-বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ই-বর্জ্য ব্যবস্থাপনার বিধিমালা প্রণয়ন করা হয়েছে এবং বেস্ট প্রকল্পের অধীনে একটি ই-বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট নির্মাণ করা হবে।”

তিনি বলেন, “সরকার বাংলাদেশকে জলবায়ু সহনশীল দেশ হিসেবে গড়ে তুলতে কাজ নিরলসভাবে করে যাচ্ছে। জাতীয়ভাবে নির্ধারিত অবদান লক্ষ্য শিগগিরই সংশোধন করা হবে। বর্ধিত প্রযোজক দায়বদ্ধতা (ইপিআর) নির্দেশিকাগুলোর খসড়া জুনের মধ্যে চূড়ান্ত করা হবে।”

তিনি একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে টেলিনরকে কাজ অব্যাহত রাখার আহ্বান জানান।

টেলিনর এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনীষা ডোগরা বলেন, টেলিনর এশিয়া এ অঞ্চলে টেকসই পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত পদক্ষেপের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি একটি টেকসই ভবিষ্যতের দিকে বাংলাদেশ সরকারের সঙ্গে নিবেদিত হয়ে কাজ করবে।

পূর্ববর্তী জঙ্গিবাদ নির্মূলে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে পুলিশ: আইজিপি
পরবর্তী শেখ হাসিনার লড়াই করে বিজয়ী হওয়ার গল্প বিশ্বের কাছে তুলে ধরতে হবে: তথ্য প্রতিমন্ত্রী