সাংবাদিকরা যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সতর্ক আছে সরকার: সেতুমন্ত্রী

Government is cautious about harassment of journalists Bridges Minister - National - 26 May 2024
Government is cautious about harassment of journalists Bridges Minister - National - 26 May 2024

www.HelloBangla.News – জাতীয় – ২৬ মে, ২০২৪: সাংবাদিকরা যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সতর্ক আছে সরকার, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “সমালোচনা শুদ্ধ করে। সমালোচনা আমরাও করি কিন্তু তা গঠনমূলক হওয়া প্রয়োজন। ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো সাংবাদিক যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সরকার সতর্ক আছে।”

আজ রবিবার (২৬ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সেতুমন্ত্রী বলেন, “সাংবাদিকতার নামে লেখা নেই, পড়া নেই, সংবাদ বোঝে না, এর ধারেকাছেও নেই- এমন অনেকেই দেখি সরকারি অফিসে গিয়ে বসে থাকে। এরা সত্যিকারের সাংবাদিক নয়। এ ভুয়া সাংবাদিকদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।”

তিনি বলেন, “কোনো সাংবাদিক যাতে হেনস্তার শিকার না হয় সে ব্যাপারে আমরা সতর্ক আছি।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “ফিলিস্তিনের গাজায় শিশু হত্যা, নারী হত্যা ও গণহত্যার সংবাদ কাভার করতে গিয়ে নিহত ১০৮ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানাই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ। সঞ্চালনা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

পূর্ববর্তী আইএমএফের ঋণের তৃতীয় কিস্তির অর্থ জুনেই পাওয়া যাবে: অর্থমন্ত্রী
পরবর্তী সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল: ত্রাণ প্রতিমন্ত্রী