www.HelloBangla.News – জাতীয় – ১৩ নভেম্বর, ২০২৩: আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি উপলক্ষে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে বিভিন্ন কর্মসূচী পালন করা হচ্ছে। এর অংশ হিসেবে সিটি হাসপাতালে ১৩ ও ১৪ নভেম্বর দুই দিন ব্যাপি ফ্রি ডায়াবেটিস ক্যাম্প আজ সোমবার (১৩ নভেম্বর) ৮টায় শুরু হয়েছে। এই ক্যাম্প চলবে দুপুর ২-৩০মিঃ পর্যন্ত। আগামীকাল এই সময়ে চলবে একই ডায়াবেটিস ফ্রি চিকিৎসা।

সিটি হাসপাতালের বিভাগিয় প্রধান (মার্কেটিং) জনাব মোস্তাফিজুর রাহমান জানিয়েছেন, ডায়াবেটিস রোগ হিসেবে সাধারণ হলেও চিকিৎসা ও নিয়মের মধ্যে না থাকলে ভয়াবহ রুপ নিতে পারে। কিন্তু একটু সচেতন হলে অতি সহজে একে নিয়ন্ত্রনে রাখা যায়। তাই সিটি হাসপাতাল কতৃপক্ষ সবার জন্য দুই দিনের জন্য ফ্রি ডায়াবেটিক পরিক্ষা ও অন্যান্য সেবা দিচ্ছে। পরবর্তী সময়ে এসব রোগিরা চিকিৎসা নিতে এলেও পাবেন বিশেষ ছাড়।
পরে ডায়াবেটিস আক্রান্ত রোগিদের জন্য কাউন্সিলিং এবং প্রয়োজনীয় শিক্ষামূলক আয়োজন ও টেলিফোনে পরামর্শ দিয়ে সেবা প্রদান করবে সিটি হাসপাতাল কতৃপক্ষ।
রোগিদের সেবা প্রদানে সিটি হাসপাতাল ডায়াবেটিস সেন্টার সবার জন্য উন্মুক্ত থাকবে ।
হাসপাতলে আগত ডায়াবেটিস রোগি জাহাঙ্গীর রেজা সিটি হাসপাতালের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।










