সাবেক প্রতিমন্ত্রী জিন্নাতুন্নেসা তালুকদারের ইন্তেকাল

জিন্নাতুন্নেসা তালুকদারের ইন্তেকাল - জাতীয় - ২৯ অক্টোবর ২০২৩
জিন্নাতুন্নেসা তালুকদারের ইন্তেকাল - জাতীয় - ২৯ অক্টোবর ২০২৩

www.HelloBangla.News – জাতীয় – ২৯ অক্টোবর, ২০২৩: একাত্তরের মুক্তিযুদ্ধের বীর সেনানী ও সাবেক প্রতিমন্ত্রী জিন্নাতুন্নেসা তালুকদার আজ সকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। পারিবারিক সূত্র জানায়, জিন্নাতুন্নেসা হার্ট ও ফুসফুসের রোগে ভুগছিলেন।তিন রাজশাহীল আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি দুই ছেলে এবং অসংখ্য আত্মীয়-স্বজন, ভক্ত ও রাজনৈতিক অনুসারী রেখে গেছেন।

জিন্নাতুন্নেসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৯৯৬-২০০১ সরকারের আমলে প্রাথমিক ও গণশিক্ষা এবং তারপর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি সপ্তম ও নবম সংসদে সংরক্ষিত মহিলা আসন (রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৮ সালে তিনি বেগম রোকেয়া পদকে ভূষিত হন।

জিন্নাতুন্নেসা মুক্তিযুদ্ধে অংশ নেন এবং তার বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি রাজশাহী আওয়ামী লীগের শহর ও জেলা উভয় ইউনিটেই গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।

আগামী মঙ্গলবার জোহরের নামাজের পর তাকে রাজশাহী হেতেম খা কবরস্থানে দাফন করা হবে।

সূত্র: বাসস

পূর্ববর্তী সমাপ্তি হলো ৬ দিনব্যাপী চলা গণজাগরনের নৃত্য উৎসবের
পরবর্তী গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী