ফ্রান্স ও স্পেনের দমকলকর্মীরা দাবানল নিয়ন্ত্রণে সফল হয়েছে

3 ফ্রান্স ও স্পেনের দমকলকর্মীরা দাবানল নিয়ন্ত্রণে সফল হয়েছে - আন্তর্জাতিক - ৬ আগস্ট ২০২৩
3 ফ্রান্স ও স্পেনের দমকলকর্মীরা দাবানল নিয়ন্ত্রণে সফল হয়েছে - আন্তর্জাতিক - ৬ আগস্ট ২০২৩

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৬ আগস্ট, ২০২৩ : ফ্রান্স ও স্পেনে যে দাবনল দেখা দিয়েছিলো তা বেশ কয়েকদিনের প্রচেষ্টায় নেভাতে সক্ষম হয়েছে সেই দেশর দমকলকর্মীরা । ভূমধ্যসাগর উপকূলীয় দুই দেশের অভিন্ন সীমান্তের কাছের দাবানল ছড়িয়ে পড়ছিলো।

তবে দমকলকর্মীরা শনিবার অপর একটি দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলের কর্মকর্তারা ।

স্প্যানিশ সীমান্তের কাছের পর্যটক প্রিয় পার্বত্য বনাঞ্চল পোর্টবোর আশেপাশের কয়েকটি গ্রাম থেকে রাতে ১৩০ জনেরও বেশি লোককে সরিয়ে নেয়া হয়েছে।

স্প্যানিশ বন রক্ষকরা বলছেন, পোর্টবোর আশেপাশে শুক্রবার থেকে শুরু হওয়া দাবানলে ৫৭৩ হেক্টর এলাকা পুড়ে গেছে। পোর্টবোর সাথে ফ্রান্সের আন্তঃসীমান্ত রেল পরিষেবা রয়েছে।

ক্যাটালোনিয়ার আঞ্চলিক সরকারের একজন কর্মকর্তা জানান, শনিবার সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। লোকজনকে সরিয়ে নেয়ার আদেশ প্রত্যাহার করা হয়েছে।

তবে বাসিন্দাদের এখনও ঘরে অবস্থান করার পরামর্শ এবং অপ্রয়োজনীয় ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি রয়েছে।

এদিকে ভূমধ্যসাগর উপকূলীয় আন্দালুসিয়া অঞ্চলের কর্ক্ষৃপক্ষ বলেছে, নতুন করে লাগা আগুন নিয়ন্ত্রণে ১৫০ দমকলকর্মী কাজ করে যাচ্ছে। তবে দমকলকর্মীদের এই তৎপরতায় দুই দেশের কর্মকর্তারা খুশি।

সূত্র: বাসস

পূর্ববর্তী চামড়াজাত পণ্যের রপ্তানী আয় বাড়াতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা
পরবর্তী শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে বিজয়ের বন্দরে আমরা পৌঁছাবো: সেতুমন্ত্রী