www.HelloBangla.News – লাইফস্টাইল – ৭ এপ্রিল, ২০২৪: ঈদ এসেই গেলো। আর এই ঈদে আপনার ঘরে ডাইনিং এ থাকতে হবে মজার মছার রেসিপি। তাই এবারের ঈদে আপনাদের জন্য থাকছে মজার ঘি চপ। চলুন কিভাবে ঘি চপ বানানো যায় সেটাই দেখি।

উপকরণ:
চিকেন কিমা-২ কাপ, সিদ্ধ আলু-৩ কাপ, বিস্কুটের গুঁড়া-৩ কাপ, কাঁচা মরিচ কুচি-২ টেবিল চামচ, ধনেপাতা কুচি -১/২ কাপ , পেঁয়াজ কুচি-১ কাপ, ভাজা জিরা গুড়া-১/২ চা,চামচ, পেঁয়াজ বেরেস্তা-১/২ কাপ, লবণ-পরিমাণ মতো, কালো গোলমরিচ গুঁড়া-১/২ চা চামচ, ঘি-১/২ কাপ, ডিম-৩ টি, লিকুইড দুধ- ১/৩ কাপ, ময়দা-২ টেবিল চামচ, ঘি-১১/২ চা চামচ।
প্রস্তুত প্রণালী :
প্রথমে একটি ফ্রাই প্যানে ঘি , লবণ চিকেন কিমা দিয়ে রান্না করতে হবে। যখন একটু কালার চলে আসবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিতে হবে। এবার আরেকটি প্যানে ঘি আর ময়দা দিয়ে ভালো করে ভেজে নেব। ময়দার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে লিকুইড দুধ দিয়ে নেড়ে, এর মধ্যে চিকেন কিমা আর একদমই অল্প পানি দিয়ে রান্না করবো, পানি শুকিয়ে এলে নামিয়ে নেব। এবার একটি বোলে মেশ করা সিদ্ধ আলু, ঘি, জিরা গুড়া, গোল মরিচ গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা, পরিমাণ মতো লবণ দিয়ে , ভালো করে মাখিয়ে, চপের মত শেপ দিয়ে এর ভিতরে চিকেনের পুর ভরে চপ বানিয়ে নিতে হবে। এরপর বিস্কুটের গুঁড়ার সাথে কোট করে, ফেটানো ডিমে চুবিয়ে আবার বিস্কুটের গুঁড়ায় কোট করে, ডুবো তেলে ভেজে পরিবেশন করুন গরম গরম মজাদার “ঘি চপ”। এই মজার চপ টি আপনি ঈদে পোলাও বা বিরিয়ানির সাথে সার্ভ করতে পারেন।
রেসিপি দিয়েছেন: শান্তা ইসলাম










