ঈদের রান্না : চিকেন মালাই কাবাব

Eid Recipe Chicken Malai Kebab - Lifestyle - 6 April 2024 (1)
Eid Recipe Chicken Malai Kebab - Lifestyle - 6 April 2024 (1)

www.HelloBangla.News – লাইফস্টাইল – ৬ এপ্রিল, ২০২৪: রমজান মাস শেষ হলে আসবে আমাদের সবেথেকে বড় উৎসব ঈদ। ঈদের দিনটিতে প্রতিটি বাড়িতে আয়োজন করা হয় মজাদার খাবার। আজ একটি ঈদের খাবারের রেসিপি দেওয়া হলো। আপনি ইচ্ছা করলেই বাসায় তা রান্না করতে পারেন।

Recipe Jahanara Akhtar Neela (2)
Recipe Jahanara Akhtar Neela (2)

 

উপকরণ

চিকের-২৫০ গ্রাম, আদা রসুন বাটা-২ চা চামচ, কাবাব মসলা-১ চা চামচ, সাদা গোল মরিচ গুড়া-হাফ চা চামচ, ডানো ক্রিম-হাফ কাপ, ভাজা বেসন-প্রয়োজন মতো, কাসুরি মেথি-হাফ চা চামচ, গুড়া দুধ-দুই টেবল চামচ, লবন, চিনি-স্বাদ মতো, চিকেন পাউডার-২ চা চামচ, লেবুর রস-২ চা চামচ, টক দই-৩ চা চামচ, ভাজা জিড়া গুড়া-হাপ চা চামচ, ভাজা ধনিয়া গুড়া-হাফ চা চামচ এবং বাটার পরিমান মতো।

 

প্রস্তুত প্রণালী :

চিকেন এর সাথে সকল উপকরন এক সাথে ভালো ভাবে মেখে মেরিনেট করে ওভার নাইট রাখুন, বাটার ছাড়া,। সাসলিক এর কাঠিতে চিকেন এর পিস গুলি গেথে নিতে হবে, হাল্কা আগুনে বাটার ব্রাশ করে কাবাব এর সিক গুলি দিয়ে এ পিট ও পিট করে ভেজে নিতে হবে। ভাজা শেষ করে একটা স্টিল এর বাটিতে কয়লা গরম করে তাতে ঘি এড করে স্মোকি একটা ফ্লেবার দিতে পারেন।  তৈরি হয়ে গেলো আমার চিকেন মালাই কাবাব।

রেসিপি দিয়েছেন: জাহানারা আকতার নীলা

পূর্ববর্তী প্রথমবারের মতো শিল্পকলা একাডেমির কর্মকর্তা ও শিল্পীদের প্রশিক্ষণ কোর্স
পরবর্তী ২০৩০ সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী