এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী - জাতীয় - ১৭ আগস্ট ২০২৩ (ফাইল ছবি)
এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী - জাতীয় - ১৭ আগস্ট ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ১৭ আগস্ট, ২০২৩ : আজ থেকে শুরু হয়েছে ২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিভিন্ন পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এই সময় তিনি পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় না করতে অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা খেয়াল করেছি প্রতি কেন্দ্রের বাইরে অনেক ভিড়। পরীক্ষার্থীদের বাবা-মা-অভিভাবক ভিড় করেন। আহ্বান করবো আপনার সন্তানের মতো অনেকের সন্তান পরীক্ষা দিচ্ছে। তাতে পরীক্ষার্থীদের সমস্যা হয়। তাই একটু দূরে থাকুন।

শিক্ষামন্ত্রী আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা শুরুর দিন সকালে রাজধানীর ফার্মগেটে এলাকার তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আগামী বছর এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিল মাসে নেওয়ার চেষ্টা থাকবে। এবারও আমরা চেষ্টা করেছিলাম। অনেক কিছুর ওপর নির্ভর করে।

মন্ত্রী বলেন, ‘আমরা পরীক্ষার ফল ৬০ দিনের মধ্যেই প্রকাশ করব, ইনশাআল্লাহ। যাদের আগে পরীক্ষা শুরু হয়েছে, তাদের তো ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ হবে। আর যাদের দেরিতে শুরু হবে, তাদের ফলও ৬০ দিনের মধ্যে শেষ করার চেষ্টা করছি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বলেছিলেন দারিদ্র যেন কোনও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়।’ অর্থাৎ রাষ্ট্র তার দায়িত্ব নেবে। সেই প্রতিজ্ঞা বঙ্গবন্ধু করে গেছেন। এখন বঙ্গবন্ধু কন্যা তাঁর স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করেন।’

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সূত্র : বাসস

পূর্ববর্তী নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র করছে বিএনপি : প্রধানমন্ত্রী
পরবর্তী প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন ব্যবস্থার উদ্বোধন করেছেন