
www.HelloBangla.News – লাইফস্টাইল – ৫ মে, ২০২৪: এই গরমে সম্পুর্ন রিফ্রেশমেন্ট দিতে পারে ১ গ্লাস ব্লু মুন ড্রিংক। সবাই বেশ পছন্দ করে,আপনিও বানিয়ে নিতে পারেন ঝটপট এই ড্রিংকস টি। বিশেষ ভাবে এই গরমে অতি প্রয়োজনিয় এই ড্রিং টি।

উপকরণ:
হাল্কা শাঁসযুক্ত ডাবের পানি-১ কাপ, স্প্রাইট-১/৪ কাপ, চিনি-১চা চামচ, লেবুর রস-১/২ চা চামচ, নীল ফুড কালার-১ ফোঁটা, বরফ-কয়েকটুকরা।
প্রণালী:
ডাবের পানির সাথে চিনি লেবুর রস ও রং মিলিয়ে নিতে হবে। গ্লাস এ কয়েক টুকরা বরফ দিয়ে ডাবের শরবত ঢেলে নিবো। সব শেষে স্প্রাইট ঢেলে গ্লাস এ পাতলা ডাবের শাস দিয়ে পরিবেশন করতে হবে ঠান্ডা ঠান্ডা কুল কুল ব্লুমুন ড্রিংক।
রেসিপি দিয়েছেন: কানিজ ফাতেমা রুমা
