‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

Distribution of Smart National Identity Card Commenced - National - 23 May 2024
Distribution of Smart National Identity Card Commenced - National - 23 May 2024

www.HelloBangla.News – জাতীয় – ২৩ মে, ২০২৪: ‘বীর মুক্তিযোদ্ধা’খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ।

আজ বৃহস্পতিবার (২৩ মে) নির্বাচন ভবন মিলনায়তনে তিনি এসব কার্ড বিতরণ করেন। প্রথমদিন সারাদেশের ১০৪ জনকে এই জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়। এরপরে পর্যায়ক্রমে দেশব্যাপী সব বীর মুক্তিযোদ্ধাকে এই কার্ড দেওয়া হবে।

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য গত ৭ মে (মঙ্গলবার) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে এ পরিচয়পত্র হস্তান্তরের মাধ্যমে বিতরণ কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। এদিন দুপুরে নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত জাতীয় পরিচয়পত্রটি হস্তান্তর করেন।

পূর্ববর্তী এমপি আনোয়ারুলের অপকর্ম করলে তদন্তের পর বেরিয়ে আসবে: সেতুমন্ত্রী
পরবর্তী মন্ত্রণালয় থেকে ক্রোড়পত্র ডিএফপির লিস্ট দেখে দিচ্ছি না: তথ্য প্রতিমন্ত্রী