নির্বাচন বাধাগ্রস্ত করলে ব্যবস্থা: পররাষ্ট্রমন্ত্রী

নির্বাচন বাধাগ্রস্ত করলে ব্যবস্থা পররাষ্ট্রমন্ত্রী - জাতীয় - ১৫ - নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)
নির্বাচন বাধাগ্রস্ত করলে ব্যবস্থা পররাষ্ট্রমন্ত্রী - জাতীয় - ১৫ - নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ১৫ নভেম্বর, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন । তিনি বলেন, ‘কেউ যদি নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, আমরা তা করতে দেব না। কেউ বাধা সৃষ্টি করতে পারবে না এবং কেউ সৃষ্টির চেষ্টা করলে তাদের বিপক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আমরা নির্বাচনে অংশ নেব এবং জনগণের রায়ে আমরা বিশ্বাস করি।’

আজ বুধবার (১৫ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিন এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি নির্বাচনমুখী দল।

নির্বাচন বিষয়ে যুক্তরাষ্ট্রের আহ্বান প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশিরা প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক  অনেক কথাই বলেন। তবে  জনগণ  কী বলে সেটাই আসল কথা।’

তিনি বলেন,‘তাদের (বিদেশিদের) কথা যুক্তিসঙ্গত ও  বাস্তবতার সাথে মিল না  থাকলে আমরা শুনবো না।  তিনি আরো বলেন, দেশের  জনগণ ভোটের জন্য অধীর আগ্রহে  অপেক্ষা করছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকারী সম্পত্তি ধ্বংস করেছে এবং ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত ১৫৪টি গাড়িতে আগুন দিয়েছে। আমরা অগ্নি সন্ত্রাস দেখতে চাইনা।’

তিনি আরো বলেন, ‘আমরা কোনো সহিংসতা দেখতে চাই না। জনসাধারণের জান-মাল  রক্ষার দায়িত্ব সরকারের। আমরা মানুষ হত্যার সুযোগ দেব না।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি একটি বড় দল কিন্তু তাদের কাজের মাধ্যমে তা প্রমাণ করতে হবে।’

বাংলাদেশের মানবাধিকার বিষেয়ে ড. মোমেন বলেন, ‘যারা বাংলাদেশের মানবাধিকারের সমালোচনা করছেন তারা আসলে ঘুমিয়ে আছেন এবং তারা গাজার বর্বরতার কথা বলেন না।’

সূত্র: বাসস

পূর্ববর্তী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি
পরবর্তী বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত ফাইনালে