স্বাস্থ্যসেবা উন্নয়নে বাংলাদেশের প্রশংসা করেছেন ডব্লিউএইচও’র মহাপরিচালক

লাদেশের প্রশংসা ডব্লিউএইচও’র ডিজির - জাতীয় - ১৯ সেপ্টেম্বর ২০২৩
লাদেশের প্রশংসা ডব্লিউএইচও’র ডিজির - জাতীয় - ১৯ সেপ্টেম্বর ২০২৩

www.HelloBangla.News – জাতীয় – ১৯ সেপ্টেম্বর, ২০২৩: সকলের জন্য স্বাস্থ্য সেবা উন্নয়নে বাংলাদেশের প্রশংসা করেছেণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার’র মহাপরিচাল ট্রিড্রোস আধানম গেব্রিয়াসিস। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ডব্লিউএইচও’র মহাপরিচাকের সঙ্গে সাক্ষাতের পর বিষয়টি বহিত করেন। তিনি আরও বলেন, টেড্রোস আধানম গেব্রিয়াসিস স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়ন নিশ্চিত করায় সরকারের গৃহীত পদক্ষেপের দৃষ্টান্ত স্থাপন করেছে।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাত্যহিক কার্যক্রমের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, ‘ডব্লিউএইচও’র মহাপরিচালক বাংলাদেশের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন এবং সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপ গ্রহণের ভূয়সী প্রশংসা করেন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কমিউনিটি হেলথ ক্লিনিক হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উদ্ভাবন। সেখান থেকে মানুষ বিনামূল্যে ৩০টিরও বেশি ওষুধ পাচ্ছেন।

তিনি বলেন, ‘কমিউনিটি ক্লিনিক বাংলাদেশে শিশু ও মাতৃ মৃত্যুর হার দ্রুত কমাতে সাহায্য করেছে। সুতরাং, এতে মানুষের গড় আয়ু অনেক বেড়েছে।’

মোমেন বলেন, তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালককে বলেছেন, বাংলাদেশ অন্যান্য দেশগুলোর সাথে তাদের অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় করতে চায়।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন।

সূত্র: বাসস

পূর্ববর্তী খাদ্য আমদানিতে নিষেধাজ্ঞার কারণে তিন দেশের বিরুদ্ধে ইউক্রেনের মামলা
পরবর্তী রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান রাষ্ট্রপতির