www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৬ মার্চ, ২০২৪: রমজানে বিশেষ ভাবে ইফতারে প্রোটিনের চাহিদা মেটাতে গরুর মাংসের কোপ্তা হতে পারে একটি উপাদেও খাবার। তবে সেটা হতে হবে বাসায় তৈরি। তাই বাসায় তৈরি করতে এবার দেওয়া হলো গরুর মাংসের কোপ্তার রেসিপি।

উপকরণ:
গরুর হাড় ছাড়া মাংস ১/২ কেজি, ডিম ১টি, আদা রসুন বাটা ১ টেবিল চামচ করে, হলুদ মরিচ গুড়ো ১ চা চামচ করে, ধনে গুড়ো আধা চা চামচ, ভাজা জিরা গুড়া ১ চা চামচ, গরম মসলা১/২ চা চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, বেসন আধা কাপ, কাঁচা মরিচ ২ টেবিল চামচ, ধনে পাতা কুচি১/৩ কাপ. পেয়াজ মিহি কুচি বড় ২ টা, লেবুর রস ১ টেবিল চামচ, লবন স্বাদ মতো, ভাজার জন্য তেল আধা কাপ।
প্রস্তুত প্রণালী
মাংস কিমা করে নিতে হবে। তারপর এতে আদা,, রাসুন, হলুদ, মরিচ, ধনে, জিরা,গরম মসলা, গোলমরিচ, কাবাব মসলা গুড়ো, দিবো। ধনে পাতা, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি লবন দিয়ে চটকে নিয়ে তারপর কিমাতে মিশাতে হবে। একটি ডিম দিতে হবে।এরপর বেসন দিব।(বেসন টেলে নিতে হবে এতে বেসনের কাঁচা গন্ধটা থাকবে না) এবার সব উপকারণ খুব ভালো করে মেখে নিতে হবে। বুঝতে হবে যেন শেপ করা যায়। পছন্দ মতো আকার দিয়ে এবার তেল ভাজতে হবে, মিডিয়াম তাপে সময় নিয়ে। যেহেতু কোপ্তা টা কাঁচা মাংসের। এতে ভিতরটা ও সুন্দর ভাবে হয়ে যাবে আর বাহির টাও সঠিক ভাবে হয়ে যাবে। কোপ্তা ভাপেও করা যায়। এবং এভাবে ডিপে রিজার্ভ করা যাবে।
সারাদিন রোজার পরে প্রোটিনের চাহিদা মেটাতে অতুলনীয়। আর মুখোরচোক। সবার পছন্দ।
রেসিপি দিয়েছেন: মাহফুজা মজুমদার










