৫৩তম বিজয় দিবসে স্মৃতিসৌধে গণমানুষের ঢল

৫৩তম বিজয় দিবসে স্মৃতিসৌধে গণমানুষের ঢল - জাতীয় - ১৬ - ডিসেম্বর ২০২৩
৫৩তম বিজয় দিবসে স্মৃতিসৌধে গণমানুষের ঢল - জাতীয় - ১৬ - ডিসেম্বর ২০২৩

www.HelloBangla.News – জাতীয় – ১৬ ডিসেম্বর, ২০২৩: আজ ৫৩তম মহান বিজয় দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ নয় মাসের যুদ্ধ শেষে চুড়ান্ত বিজয় লাভ করে। বিজয় দিবস উপলক্ষ্যে আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩৫ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এরপরই জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক। সঙ্গে সঙ্গে দলে দলে শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করতে থাকে রাজনৈতিক, স্বেচ্ছাসেবী, ও সরকারি-বেসরকারি সংগঠনসহ সাধারণ মানুষ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষক। আও ছিলেন সাধারণ মানুষ। তাই স্মৃতিসৌধে নামে গণমানুষের ঢল। তিব্র শীত উপেক্ষা করে মানুষ ছুটে এসেছে ৭১এর শাহীদদের শ্রদ্ধা জানাতে।

পরাধীনতার শিকল ছিড়ে স্বাধীনতার ডাক দিয়েছিলেন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ডাকে লাখ লাখ বাঙালি পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর ঝাপিয়ে পড়ে। শুরু হয় মুক্তিযুদ্ধ। যে যুদ্ধে ৩০ লাখ বাঙালি মায়ের সন্তান শহীদ হন। তাদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। সেই বাঙ্গালি মায়ের সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করছে গোটা জাতি।

পূর্ববর্তী ৫৩তম বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পরবর্তী বিজয় দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা