www.HelloBangla.News – জাতীয় – ২ জুলাই, ২০২৪: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে ২০২৪-২০২৫ অর্থবছরের ১ম একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আবহাওয়ার অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আগস্ট মাসে বন্যা হতে পারে। সে অনুযায়ী প্রস্তুতি নিতে তিনি সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দেন।
আজ মঙ্গলবার (২ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম।
একনেক সভায় প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, পুলিশের থানার অবস্থা বেহাল। যারা আমাদের নিরাপত্তা দেয় তারা যদি অনিরাপদ থাকে তাহলে তারা কীভাবে নিরাপত্তা দেবে। এজন্য দেশের সব ঝুঁকিপূর্ণ থানা উন্নয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী বলেন, বাজেট দেওয়ার সময় বৃষ্টি হয় কাজ করা যায় না। এই সময়ে প্রস্তুতিমূলক ও পেপার কাজ শেষ করে বৃষ্টি থামার পর মূল কাজ করতে পারি সেই উদ্যোগ নিতে বলেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগের পর প্রশিক্ষণ দিতে হবে। এক পিডিকে একটার বেশি প্রকল্প দেওয়া যাবে না। ঢাকার আশপাশে কৃষি জমি দেখা যায় আবাসন কাজ হচ্ছে। যেখানে কিছু জমি আছে কৃষি কাজ যেন ব্যহত না হয় সেই উদ্যোগ নিতে হবে। ভূমি অধিগ্রহণ বিশেষভাবে দেখতে হবে। পুনর্বাসন কঠিন কাজ। তিন ফসলি এলাকায় প্রকল্প নেওয়া যাবে না কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য।
বাজেট বাস্তবায়ন গতিশীল করতে হবে। শেষ মুহূর্তে টাকা বরাদ্দ করা হয়েছে। প্রকল্পের কী অবস্থা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে সড়ক ও অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়ে ১৩টি প্রকল্প উপস্থাপন করা হয়েছে।










