রান্না: দই ইলিশ

Cooking Yogurt Hilsa - Lifestyle - 20 April 2024
Cooking Yogurt Hilsa - Lifestyle - 20 April 2024

www.HelloBangla.News – লাইফস্টাইল – ২০ এপ্রিল, ২০২৪: এই গরমে জন্য একটি মজার রান্না দই ইলিশ। আজ দেওয়া হয়েছে মজাদার এই রেসিপিটি। আপনি ঘরে বসেই করতে পারবেন এই রান্না।

Culinary artist Farzana Ahmed
Culinary artist Farzana Ahmed

উপকরণ:

ইলিশ মাছ বড়-১ টি, ঘি-১/৩ কাপ, পেয়াজ কুচি-৩/৪ কাপ, হলুদ গুড়ো-১ চা চামচ, মরিচ গুড়ো-২ চা চামচ, ধনে গুড়ো-১ চা চামচ, টক দই-১/২ কাপ, কাচামরিচ-৪ টি, চিনি ও লবন স্বাদমতো।

 

প্রণালী:

ইলিশ মাছ বড় টুকরো করে নিন।প্যান এ ঘি গরম করে পেঁয়াজ কুচি হালকা ভেজে মসলা ও অল্প পানি দিয়ে কষিয়ে নিন। মসলা ভালো করে কষানো হলে টক দই দিয়ে নেড়ে দুই মিনিট ফুটিয়ে নিন। পরিমাণ মতো লবন দিন এবং প্রয়োজন এ সামান্য চিনি দিন। এক কাপ পানি দিয়ে মাছ বিছিয়ে দিন। প্রয়োজন হলে আরও পানি দিন যেন মাছ ডুবে থাকে। ঢেকে রান্না করুন। পানি অর্ধেক হলে কাঁচা মরিচ দিন। পানি শুকিয়ে তেলের উপর উঠে আসলে নামিয়ে পরিবেশন করুন।

 

রেসিপি দিয়েছেন: ফারজানা আহাম্মেদ

পূর্ববর্তী তীব্র তাপপ্রবাহে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা
পরবর্তী তাপপ্রবাহের সময় বয়স্ক ও শিশুরা প্রয়োজন ছাড়া বাইরে না যায়: স্বাস্থ্যমন্ত্রী