রান্না: ভ্যালেন্টাইন কেক

রান্না ভ্যালেন্টাইন কেক - লাইফস্টাইল - ১৪ ফেব্রুয়ারি ২০২৪ (১)
রান্না ভ্যালেন্টাইন কেক - লাইফস্টাইল - ১৪ ফেব্রুয়ারি ২০২৪ (১)

www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৪ ফেব্রুয়ারি, ২০২৪: কেক একটি জনপ্রিয় ডেজার্ট। বিভিন্ন  অনুষ্ঠানে কেক আজকাল থাকা চাই। বিয়ে, গায়ে হলুদ, পানচিনি আর জন্মদিন তো আছেই। তবে কেকের ও কিন্তু প্রকারভেদ লক্ষ করা যায়। চকলেট,ভ‍্যনিলা, মাড, ময়েস্ট, ভেলভেট, ফ্রুট, আরো অনেক  রকম। আজ ভালবাসা দিবসে আমি আপনাদের জন্য  এনেছি খুব মজার ব্লুবেরি চিজ কেক। চলুন দেখে নেই কিভাবে কেকটি বাড়িতেই সহজে বানানো যায়।

 

উপকরণ:  

ময়দা-হাফ কাপ, বেকিং পাউডার-হাফ চা চামচ, বেকিং সোডা-এক চিমটি, কোকপাউডার-এক টেবিল চামচ, ভ্যানিলা পাউডার-এক চা চামচ, কর্ন ফ্লাওয়ার-দেড় টেবিল চামচ, চিনি-হাফ কাপ, তেল                     তিন ভাগের এক ভাগ, বাটাররমিল্ক-দুই টেবিল চামচ, ডিম-তিন টা।

রেসিপি দিয়েছেন জিনিয়া ইসলাম (২)
রেসিপি দিয়েছেন জিনিয়া ইসলাম (২)

প্রস্তুত প্রণালী :

প্রথমে কেক মোল্ডে তেল ব্রাশ করে বেকিং পেপার লাগিয়ে নিবো। ওভেন প্রি হিট করতে হবে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ১০ মিনিট।

এর মাঝে শুকনা উপকরন গুলি চেলে নিয়ে ঢেকে রাখতে হবে।

একটা বাটিতে ডিমের সাদা অংশ বিট করবো। চিনি দিবো তবে তিনবারে। অল্প অল্প করে। ফোম স্টিফ পিক হলে ডিমের কুসুম দিবো এবং বিট করবো। এখন তেল ও বাটার মিল্ক  দিবো। এখন বিটার দিয়ে বিট করবোনা। হুইস্ক দিয়ে  নারবো। এর মধ্যে এখন শুকনা উপকরণ গুলি অল্প অল্প করে দিতে হবে প্রায় দুই থেকে তিন বারে। এবং হুইস্ক দিয়ে ফোল্ড কাট করে নিবো। কেক মোল্ডে ঢেলে ওভেনে দিবো ৩০ মিনিট। ওভেন থেকে ৩০ মিনিট পর নামিয়ে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো। নরমাল হলে ফ্রিজে  রাখবো।

সাজানোটা আসলে নিজের মতো করেই সাজানো  যায়। তবে এই কেকটি  ক্রিমচিজ ব্যাবহার করলে অথেনটিক টেস্ট পাওয়া যায়।

ক্রিম চিজ-এক কাপ, হুইপড ক্রিম-এক কাপ, সুগার সিরাপ-হাফ কাপ।

কেক ঠান্ডা হলে স্লাইস করে নিতে হবে। ক্রিমচিজ ও হুইপড ক্রিম ভালো  করে বিট করে নিতে হবে।

কেকের লেয়ারে সুগার সিরাপ দিয়ে  উপরে চিজের ক্রিমও ব্লু বেরি ফিলিং  ছড়িয়ে দিবো। এভাবে প্রতিটা লেয়ারে দিবো। ক্রাম্ব কোড করে ফ্রিজে রেখে দিবো দুই ঘন্টা। দুই ঘন্টা পর বের করে বাকি চিজক্রিম দিয়ে ফ্রস্টিং করে নিবো পুরা কেকটা।  বিভিন্ন ধরনের নজেল দিয়ে আপনি ফুল বানিয়ে নিতে পারেন।

ক্রিমচিজের সাথে বেগুনি ফুড কালার দিয়ে বিট করে কেক সাজাতে পারেন। উপরে অবশ্যই ব্লুবেরীর ফিলিং দিতে হবে টপিং এ।

মনের মতো সৌন্দর্যের রূপ দিয়ে আপনি ভালোবাসা দিবসে বানিয়ে সবাইকে চমকে  দিতে পারেন।

রেসিপি দিয়েছেন: জিনিয়া ইসলাম

পূর্ববর্তী প্রকল্প দ্রুত শেষ না করলে খরচ বাড়ে: প্রধানমন্ত্রী
পরবর্তী ভ্যালেন্টাইন নিয়ে গল্পের পেছনে গল্প