www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৩ এপ্রিল, ২০২৪: রন্ধন শিল্পীরা বিভিন্ন ধরণের মজাদার খাবার তৈরি করছে। আজকের রান্নাটি ভাত, রুটি, পরোটা বা পোলাওর এর সাথে খেতে পারেন। বা শুধু সালাদ দিয়েও খাওয়া যায়। আজ দেওয়া হলো ‘তাওয়া চিকেন’ এর রেসিপি। যা ঘরে বসে আপনি সহজে তৈরি করতে পারেন।

উপকরণ:
মুরগি ছোট ছোট টুকরা করে কেটে নেয়া-৩ কাপ, পিঁয়াজ বাটা-হাফ কাপ, রসুন বাটা-১ টেবিল চামচ, আদা বাটা-১ টেবিল চামচ, মরিচ গুঁড়ো-৪ টেবিল চামচ, জিরে গুঁড়ো-১ চা চামচ, সয়া সস ৩ টেবিল চামচ, টমেটো সস ৩ টেবিল চামচ, পেঁয়াজ কুঁচি ৩ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, টক দই ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালীঃ
এবার সব উপকরণ মাংসের সাথে মাখিয়ে নিব। নিয়ে আধা ঘণ্টা মেরিনেট করে রেখে দিব। এবার একটা তাওয়া চুলায় দিয়ে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তেল গরম হলে মেরিনেট করা মাংস তাওয়ার মধ্যে দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে রান্না করবো। শুকনো হয়ে আসলে উপরে কিছুটা পেয়াজ কুঁচি কাঁচা মরিচ কুঁচি ও টমেটো সস দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে ফেলবো।রেডি হয়ে গেল তাওয়া চিকেন।এবার প্লেটে সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন করব। এটা পরোটা, রুটি ,ভাত এবং পোলাও এর সাথে ও খাওয়া যাবে।
রেসিপি দিয়েছেন: উম্মে সালমা










