www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৯ মে, ২০২৪: আমাদের সাবর প্রিয় মাছ হচ্ছে ইলিশ ।ঠিক তেমনি ভাবে আমাদের জনপ্রিয় রান্নগুলোর মধ্যে খিচুড়ি অন্যতম।এবার সবার এই প্রিয় রান্নাটি একসঙ্গে তৈরি করেছেন রন্ধন শিল্পীরা। আজ দেওয়া হলো ইলিশ খিচুড়ির রেসিপি।

উপকরণ:
ইলিশ মাছ-৫ টুকরা, পেঁয়াজ বাটা-২ চা চামচ, হলুদ গুড়া-২চা চামচ, মরিচ গুড়া-১ চা চামচ, ধনিয়া গুড়া-১ চা চামচ, পেয়াজ কুঁচি-২টেবল চামচ, সরিষার তেল-১/৩ কাপ, রান্নার তেল-১/৩ কাপ, সরিষা বাটা (একটু লবন ও ২টা কাঁচা মরিচ সহ বাটা)-২ চা চামচ, কাঁচা মরিচ-৬/৭ টি, পোলাও চাল-দেড় কাপ, হাল্কা ভাজা মুগ ডাল-১/২ কাপ, গরম পানি-সাড়ে তিন কাপ, লবন-পরিমান মত।
প্রণালী:
প্রথমে মাছ গুলো ভাল মত ধুয়ে এতে পরিমান মত লবন, সরিষা বাটা,হলুদ গুড়া,মরিচ গুড়া,সরিষার তেল,ধনিয়া গুড়া, পেঁয়াজ বাটা দিয়ে মেখে আধা ঘণ্টা রেখে দিব।
এবার চাল ডাল ধুয়ে একটা ঝাঁঝড়িতে ঝড়া দিয়ে রাখবো।
এবার মাছ এ মাখা মাখা পানি দিয়ে ৫ মিনিট হাই হিট এ রান্না করে নিব। মাছ গুলো হাল্কা সিদ্ধ হবে, শক্ত ভাব থাকবে। মাছ গুলো মশলা থেকে উঠিয়ে আলাদা করে নিব।
এবার একটি হাড়িতে রান্নার তেল দিয়ে পেঁয়াজ কুঁচি দিয়ে হাল্কা করে ভেজে নিয়ে মাছের মশলা গুলো দিয়ে ভালভাবে কষিয়ে নিব। মশলা থেকে তেল বের হয়ে এলে চাল ডাল দিয়ে একটু ভাজা ভাজা করে গরম পানি দিয়ে দিব। এ সময় খিচুড়ি তে যে পরিমান লবন দরকার দিয়ে ঢেকে দিব। মাঝে একবার খিচুড়ি নেড়ে দিতে হবে। খিচুড়ি যখন ৭০% হয়ে যাবে এবং পানি চালের গায়ে গায়ে থাকবে, তখন অর্ধেক খিচুড়ি তুলে নিয়ে মাছ গুলো বিছিয়ে দিয়ে কাঁচা মরিচ ছিটিয়ে দিয়ে বাকী খিচুড়ি দিয়ে ঢেকে দিব। এ সময় ঢাকনা আর খুলা যাবেনা। হাড়ির নিচে তাওয়া দিয়ে দমে দিয়ে রাখবো ১০ মিনিট। চুলার আঁচ মিডিয়াম থাকবে। ১০ মিনিট পরই হয়ে যাবে মজাদার ইলিশ খিচুড়ি। খিচুড়ি বাড়ার সময় এক সাইড থেকে বাড়তে হবে যাতে মাছ ভেঙে না যায়। প্রথমে খিচুড়ি বেড়ে পরে উপরে মাছ দিয়ে পরিবেশন করতে হবে মজাদার ইলিশ খিচুড়ি।
রেসিপি দিয়েছেন: কানিজ ফাতেমা রুমা










