www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৯ এপ্রিল, ২০২৪: প্রচণ্ড তাপদাহ চলছে। এই গরমে হালকা মসলাযুক্ত খাবার খাওয়া খুব জরুরি। শরীরের পানি ঘাটতি যেন না হয় সেদিকটা খেয়াল রেখে কম মসলায় মাছের পাতলা ঝোল খাওয়া ভালো। এই গরমে আমার আজকের রেসিপি মান কচু দিয়ে ইলিশের পাতলা ঝোল।

উপকরণ:
ইলিশ টুকরা-৪ পিস, কচুর গোড়া টুকরা-৮/১০ পিস, পেয়াজকুচি মাঝারি-২ টা, কাচামরিচ -২ টা, আদা ও রসুনবাটা-১ চা চামচ, হলুদগুঁড়া-হাফ চা চামচ, মরিচগুঁড়া-হাফ চা চামচ, তেল -৩ টেবিল চামচ, লবন-স্বাদমতো, পানি-দেড় কাপ, ধনেপাতা কুচি-পরিমান মতো।
প্রস্তুত প্রণালী :
ইলিশ মাছের টুকরা গুলি ধুয়ে কিচেন টাওয়াল দিয়ে মুছে নিতে হবে। সামান্য হলুদগুঁড়া মরিচগুঁড়া ও লবন দিয়ে মাখিয়ে তেলে হালকা করে ভেজে নিতে হবে। ঐ তেলে পেয়াজ কুচি সোনালী রং করে ভেজে নিয়ে তাতে লবন আদারসূন বাটা দিয়ে কষিয়ে নিতে হবে। সামান্য পানি দিবো যাতে মসলা পুড়ে না যায়। মসলা কষানো হলে তাতে কচু টুকরা গুলি দিয়ে নারতে হবে। ভালো করে কষাবো কচুর টুকরা ও কাচা মরিচ ফালি করে দিবো। ঢেকে দিবো। আচ কম থাকবে। হালকা সেদ্ধ হলে একটু নেড়ে পুরো পানি ঢেলে দিয়ে ঢেকে দিবো। পানি কমে কচু ৮০% সেদ্ধ হলে ইলিশ টুকরা দিয়ে নেড়ে ঢেকে থিবো মিডিয়াম আচে। দশ মিনিট লাগবে। ঝোল হবে। ধনেপাতা কুচি দিবো।
হয়ে গেলো খুবই স্বাদের মানসকচু দিয়ে ইলিশের পাতলা ঝোল। গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই পাতলা ঝোল। গরমে শান্তি।
রেসিপি দিয়েছেন: জিনিয়া ইসলাম










