রান্না: পেঁয়াজ ছাড়া তরকারী নিরামিষ শুক্তো

Cooked Curry Without Onion Vegetarian Shukto - Lifestyle - 21 May 2024 (1)
Cooked Curry Without Onion Vegetarian Shukto - Lifestyle - 21 May 2024 (1)

www.HelloBangla.News – লাইফস্টাইল – ২১ মে, ২০২৪: দেশে প্রতি বছরের একটা সময়ে পেঁয়াজের দাম বেড়ে যায়। এদিকে আমাদের পেঁয়াজ ছাড়া তরকারী রান্না করতে পারিনা। তাই রন্ধন শিল্পীরা এই মসলাটি ছাড়াই মজাদার তরকারী রান্না শুরু করেছে। আজ দেওয়া হলো “পেপেঁয়াজ ছাড়া তরকারী নিরামিষ শুক্তো” রান্নার একটি রেসিপি।

রান্না পেঁয়াজ ছাড়া তরকারী নিরামিষ শুক্তো - লাইফস্টাইল - ২১ মে ২০২৪
রান্না পেঁয়াজ ছাড়া তরকারী নিরামিষ শুক্তো – লাইফস্টাইল – ২১ মে ২০২৪

উপকরণ:

মিষ্টি কুমড়া কিউব করে কাটা-১কাপ, বেগুন-ছোট করে কাটা-দেড় কাপ, সজনে ডাটা-৩টা পরিষ্কার করে টুকরো করে নেয়া, চাল কুমড়া-কিউব করে কাটা-১ কাপ, পটল-ছিলে ছোট টুকরো করে নেয়া-১কাপ, করোলা-২ টা চাক চাক করে কাটা, পাঁচ ফোড়ন-১চা চামচ, আদা বাটা-১চা চামচ, সরিষা ১চা চামচ, পোস্তদানা ১ চা চামচ-একসাথে বেটে নিতে হবে, লবন-স্বাদ মত, তেজ পাতা ও শুকনা মরিচ-২ টি করে, আস্তজিরা-আধা চা চামচ, হলুদ গুড়া-১চা চামচ, মরিচগুড়া-১চা চামচ, ধনে গুড়া-১চা চামচ, সরিষার তেল-১/৩ কাপ, চিনি-১চা চামচ, ঘি-১টেবল চামচ( অপশনাল, না দিলেও হবে)

 

প্রণালী:

করোলা, মিষ্টি কুমড়া ও বেগুন সামান্য তেলে ভেজে আলাদা তুলে রাখতে হবে। এবার কড়াই এ সরষের তেল গরম করে তেজপাতা, শুকনা মরিচ, পাঁচ ফোড়ন, ও জিরা দিয়ে ফোড়ন দিয়ে আদাবাটা ও লবন দিয়ে কষিয়ে নিতে হবে। সামান্য পানি দিয়ে হলুদ, মরিচ, ধনিয়া গুড়া দিয়ে মশলা কষিয়ে নিয়ে ভেজে রাখা সবজি ও সজনে বাদে অন্য সব সবজি গুলো দিয়ে দিতে হবে। পরিমান মত পানি দিয়ে সবজি গুলো ঢেকে রান্না করতে হবে। এর মধ্যেই সরিষা ও পোস্তদানা বাটা দিয়ে দিতে হবে। সবজি গুলে কিছুটা সিদ্ধ হয়ে এলে ভেজে রাখা সবজি ও সজনে ডাটা দিয়ে রান্না করতে হবে। এ পর্যায়ে চিনি দিয়ে দিতে হবে। সব  সবজী সুন্দরভাবে সিদ্ধ হয়ে এলে লবনটা চেক করে নিতে হবে। এই পর্যায়ে এক টেবল চামচ ঘি দিয়ে শুক্তো টা নামিয়ে নিতে হবে। ঘি না দিলেও হবে তবে ঘিতে টেস্ট টা বেড়ে যায় অনেক। আর এই শুক্তো টা একটু ঝোল ঝোল হলেই খেতে ভালো লাগে।

রন্ধন শিল্পী: কানিজ ফাতেমা রুমা

পূর্ববর্তী আন্তর্জাতিক ভাবে ‘বঙ্গবন্ধু শান্তি পদক’ চালু করছে বাংলাদেশ
পরবর্তী বিএনপি জন্মলগ্ন থেকেই দেশকে তলিয়ে দেওয়ার রাজনীতি করেছে: নৌপ্রতিমন্ত্রী