www.HelloBangla.News – লাইফস্টাইল – ১০ ডিসেম্বর, ২০২৩ : সাধারণত চপ এমন একটি খাবার যা বিরিয়ানি, পোলাও বা তেহারির সঙ্গে খাবওয়া যায়। তাছাড়া বিকেলের হালাকা নাস্তা হিসেবে চিকেন ভেজিটেবল চপের তুলনা হয়না। এবার দেওয়া হলো এই চপের রেসিপি।
উপকণ:
চিকেন কিমা সিদ্ধ-১/২ কাপ, আলু সিদ্ধ করে ম্যাশ করে নেয়া-২ টা, ফুল কপি সিদ্ধ করে ম্যাশ করে নেয়া-১/৪ কাপ, গাজর সিদ্ধ করে ম্যাশ করে নেয়া-১/৪ কাপ, সিদ্ধ ডিম কুচি-১ টা, পেয়াজ বেরেস্তা-২ টেবিল চামচ, কাচা মরিচ কুচি-১ চা চামচ, ধনে পাতা কুচি-১ চা চামচ, লবন-পরিমাণ মতো, বিস্কিটের গুড়া-পরিমাণ মতো, ফেটানো ডিম-১ টা, ভাজার জন্য তেল-পরিমাণ মতো।

প্রণালি:
ফেটানো ডিম এবং বিস্কিটের গুড়া বাদে সব উপকন এক সাথে মেখে, চপ এর আকারে শেপ দিয়ে ফেটানো ডিম এ ডুবিয়ে বিস্কিটের গুড়ায় গড়িয়ে নিয়ে তেলের মধ্যে ভেজে নিব। সস এর সাথে গরম গরম পরিবেশন করবো।
রেসিপি দিয়েছেন: নুঝহাত দিবা










