রান্না: চিকেন শামি কাবাব

রান্না চিকেন শামি কাবাব - লাইফস্টাইল - ২২ নভেম্বর ২০২৩ (ক) (2)
রান্না চিকেন শামি কাবাব - লাইফস্টাইল - ২২ নভেম্বর ২০২৩ (ক) (2)

www.HelloBangla.News – লাইফস্টাইল – ২২ নভেম্বর, ২০২৩: কাবাব মানেই লোভনীয় খাবার। আর সব রকম কাবাবের মধ্যে চিকেন শামি কাবাব ও অনেক  জনপ্রিয় । দেখে নেওয়া যাক এর তৈরি করার পদ্ধতি।

রান্না চিকেন শামি কাবাব - লাইফস্টাইল - ২২ নভেম্বর ২০২৩ (খ) (2)
রান্না চিকেন শামি কাবাব – লাইফস্টাইল – ২২ নভেম্বর ২০২৩ (খ) (2)

উপকরণ:

বিফ কিমা-১ কেজি, বুটেরডাল-২০০ গ্রাম, আদাবাটা-২ টেবিল চামচ, রসুনবাটা-১ টেবিল চামচ, পেয়াজ-               ২৫০ গ্রাম, শুকনামরিচ-৫/৬ টি, তেজপাতা-একটা, পোস্তদানা-১ টেবিল চামচ, কাচামরিচ-৬/৭ টি, লেবু-               ১ টি, সরিষার তেল-২ টেবিল চামচ, তেল-পরিমান মতো, পুদিনাপাতা-১ মুঠ, ডিম-২ টা, গরম মসলা-২ টেবিল চামচ, বেরেস্তা-১ কাপ, লবন-স্বাদমত, পানি-হাফকাপ

 

প্রস্তুত প্রণালি:

কিমা, ডাল, আদা রুসূন বাটা, পেয়াজ, তেল, সামন্য লবন, তেজপাতা, পোস্তদানা, দিয়ে মাখিয়ে পানিতে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হলে বেটে নিবো।

এখন এতে বেরেস্তা,  গরম মসালা , লেবুর রস ,  কাচামরিচ কুচি, পুদিনা পাতা কুচি, ডিম  দিয়ে ভালো করে মাখিয়ে নিবো। গোল করে চ্যাপ্টা ভাবে টিকিয়া বানাতে হবে।

কড়াইতে তেল গরম কর কাবাব গুলি ভেজে নিবো। গরম পোলাও বিরিয়ানি খিচুড়ির সাথে পরিবেশন করুন এই মজার কাবাব।

রেসিপি দিয়েছেন: রাজিয়া সুলতানা

পূর্ববর্তী বিশ্বের ১০৯টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান প্রথম
পরবর্তী সরকার ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করবে