www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৫ এপ্রিল, ২০২৪: আপনি যেন ঘরে বসেই তৈরি করতে পারেন মজাদার খাবার ‘চিকেন নাগেটস’ তাই এর রেসিপিটি আজ দেওয়া হলো।

উপকরণ:
মুরগীর বুকের মাংস-১ কাপ, পাউরুটি-২পিছ, আদা ও রসুন পেস্ট-১ চা চামচ, লাল মরিচের গুড়া হাফ চা চামচ, টমেটো সস-১ চা চামচ, কাঁচা মরিচ-১টা, লবন-স্বাদ মতো, ডিম-১টা, ব্রেড ক্রাম প্রয়োজন মতো।
প্রস্তুত প্রণালী:
ডিম ও ব্রেড ক্রাম ছাড়া সব উপকরণ ব্লেন্ডারে একসাথে ব্লেন্ড করে নিয়ে পছন্দ মতো নাগেটস এর শেপ দিয়ে ফেটানে ডিমে চুবিয়ে ব্রেডক্যাম লাগিয়ে ফ্রিজে রাখতে হবে। এভাবে ডীপ এ রেখে দিলে অনেক দিন ফ্রোজেন করে রাখা যায়। প্যান এ তেল গরম করে কম আঁচে নাগেটস ভালভাবে ভেজে নিয়ে সস এর সাথে গরম গরম পরিবেশন করুন ।
রেসিপি দিয়েছেন: শায়লা আক্তার কাকলী










