www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৭ মে, ২০২৪: কাবাব মানেই এক অন্য রকম অনুভূতি আসে মনে। গরম গরম স্মোকি কাবাব সাথে রুটি বা যে কোন গরম রাইস সঙ্গে খাওয়া যায়। কাবাব মূলত আফগানিস্তান তুরস্ক আরব দেশের খাবার। এখন এশিয়া মহাদেশে ছাড়িয়ে সারা বিশ্বে জনপ্রিয় হয়েছে। চিকেন বিফ মাটন দিয়ে কাবাব তৈরি করা হয়।
আজ থাকছে খুব মজার একটি কাবাব। যার নাম চিকেন কিমার তাওয়া কাবাব। এমন বর্ষার দিনে এই খাবরটি বেশ যায়।

উপকরণ:
চিকেন কিমা-২৫০ গ্রাম, পেয়াজ মিহি কুচি-৪ টেবিল চামচ, কাচা মরিচ কুচি-১ চা চামচ, আদা বাটা -১ চা চামচ, রসূন বাটা-১ চা চামচ, গরম মসলা গুড়া-১ চা চামচ, গোল মরিচ গুড়া-১/২ চা চামচ, চিলি ফ্লেক্স-১/২ চা চামচ, লেবুর রস-২ চা চামচ, লেমন জেস্ট-১ চা চামচ, লবণ- পরিমান মতো, মরিচ গুড়া-১ চা চামচ, চিনি-১/২চা চামচ, কিসমিস কুচি-২ চা চামচ, জাফরান দুধ- ১ চা চামচ, কেওড়া পানি-১ চা চামচ, গুড়া দুধ-১ টে চামচ, ডিম-১ টা, কর্ন ফ্লাওয়ার- ২ টে চামচ, ধনেপাতা কুচি-২ টে চামচ, পুদিনা পাতা কুচি-২ টে চামচ, তেল ভাজার জন্য-২/৩ টে চামচ।
প্রস্তুত প্রণালী :
১|প্রথমে কিমা থেকে পানি ভালো করে ঝড়িয়ে নিতে হবে।
২| কিমাতে তেল ছাড়া সব উপকরন মিশিয়ে ভালো করে মাখাতে হবে। প্রায় দশ মিনিট। যত মাখানো হয় কাবাব ততই বাইন্ডিং মজবুত হয় এবং জুসি হয়।
৩| একটা ননস্টিক প্যানে এক টে চা তেল দিয়ে তার উপরে কিমা ঢেলে সমান করে পুরো প্যানে বিছিয়ে দিতে হবে। এর উপরে বাকি তেল ঢেলে মিডিয়াম আচে ঢেকে রান্না করতে হবে। অন্যদিকে কয়লা আগুনে দিতে হবে। অল্প দম আচে কাবাবের একপাশ উল্টে দিতে হবে। ২০/২৫ মিনিটে কাবাব হয়ে যাবে । পুড়া কয়লায় গি ঢেলে দিয়ে ধোয়া উঠলেই সাথে সাথে কিমার কাবাবে দিয়ে ঢাকনা দিতে হবে যেন ধোয়া বের হতে না পারে।
কাবাব নামিয়ে কেটে নিতে হবে।
প্লেটে স্যালাড এর মাঝে রেখে গরম গরম আফগান রাইস বা রুটি, পরোটা, খিচুরি বিরিয়ানি সবকিছুর সাথে পরিবেশন কযা যায়।
রেসিপি দিয়েছেন: জিনিয়া ইসলাম।










