www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৪ ফেব্রুয়ারি, ২০২৪: আসছে পবিত্র রামজান মাস। তার আভাস নিয়ে এলো পবিত্র শবে ই বরাত বা লাইলাতুল বারাত। আমাদের নানি দাদিরা এই দিনটি আসলে বিভিন্ন দরধের হালুয়া রুটি বানাতেন এবং পাড়া প্রতিবেশি ও আত্মীয় স্বজনদের বাসায় মজার সব হালুয়া পাঠাতেন। ইদানিং এই প্রথা কম দেখা গেলেও একেবারে হারিয়ে যায়নি।
এই লাইলাতুল বারাতে আমার একটি মজার রেসিপি থাকছে। আপনারা ট্রাই করে দেখবেন। খুব মজার এই হালুয়ার নাম সুজি গাজরের হালুয়া। চলুন এর মূল রেসিপি টি দেখে আসি।

উপকরণ:
ঘি-২ টেবিল চামচ, গাজর কুচি-২ কাপ, সুজি- ১/২ কাপ, গুড়ো দুধ-২ টেবিল চামচ, দারুচিনি-১টি, তেজপাতা-১টি, এলাচ-২ টি, চিনি-স্বাদ মতো,তরল দুধ-১ কাপ।
প্রস্তুত প্রণালী:
চুলায় লো মিডিয়াম আঁচে প্যান বসিয়ে ২ টেবিল চামচ ঘি দিয়ে দিন। গরম মসলা সামান্য ভেজে গাজর কুচি দিয়ে দিন। গাজর ভালো ভাবে ভাজা হলে দিয়ে দিন সুজি আর দুধে গুড়ো। সবকিছু ভালো ভাবে ভেজে এতে যোগ করুন ১ কাপ তরল দুধ। অনবরত নাড়তে থাকুন। সবশেষে যোগ করুন চিনি। প্যান থেকে উঠে আসতে শুরু করলে নামিয়ে ঘি ব্রাশ করা মোল্ডে ঢেলে দিন। ঠাণ্ডা হলে বরফি আকারে কেটে পরিবেশন করুন।
ব্যাস এভাবে তৈরি হয়ে যাবে মজাদার সুজি গাজরের হালুয়া।
রেসিপি দিয়েছেন : শামিমা ইসলাম মুন্নি










