রান্নার : হালিম

রান্নার হালিম - লাইফস্টাইল - ২৭ ডিসেম্বর ২০২৩ (১)
রান্নার হালিম - লাইফস্টাইল - ২৭ ডিসেম্বর ২০২৩ (১)

www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৭ ডিসেম্বর, ২০২৩: হালিম একটি জনপ্রিয় খাবার। সারাবছর কম পাওয়া গেলেও রামাদানে এবং শীতকালে  হালিমের জনপ্রিয়তা অনেক। মধ্যপ্রাচ্যে  এর জন্ম হলেও ভারত পাকিস্তান বাংলাদেশেও এখন এটা চাহিদার শির্ষেই বলা যায়। চলুন দেখি এই মজাদার হালিম কিভাবে খুব সহজেই ঘরে বানিয়ে খাওয়া যায়।

জিনিয়া ইসলাম- লাইফস্টাইল
জিনিয়া ইসলাম- লাইফস্টাইল

উপকরণ :

পোলাও চাল-৪০ গ্রাম, মুগ ডাল (ভেজে নেয়া)-৪০ গ্রাম, মুসুর ডাল-৪০ গ্রাম, ছোলার ডাল-৪০ গ্রাম, মাষকালাই-৪০ গ্রাম, খেসারি ডাল-৪০ গ্রাম, ওটস-১/২ কাপ, পানি গরম-৩/৪ কাপ।

উপরের উপাদান গুলির সবই ব্লেন্ডারে একটু গুড়ো করে নিতে হবে। ওটস ছাড়া। এখন একটা পাত্রে উপাদানের গুড়া  এবং ওটস  এর মধ্যে গরম পানি ঢেলে ভালো করে মিশিয়ে নিবো। ঢেকে রাখবো প্রায় ১৫/২০ মিনিট।

 

হালিমের মসলা :

গোটা ধনিয়া-১ টেবিল চামচ, গোটা জিড়া-১ টেবিল চামচ, মেথি-১/২ চা চামচ, সরিষা (দুই রকম)-১ চা চামচ করে, গোল মরিচ-১ চা চামচ, এলাচ-৪/৫ টা, দাড়চিনি-২/৩ টা, বড় এলাচ-১ টা, লং-৬/৭ টা, জায়ফল চার ভাগের এক ভাগ, জয়ত্রী একটির অর্ধেক অংশ, তেজপাতা-২/৪ টা (এই উপাদান গুলি টেলে গুড়া করে নিতে হবে।) লাল মরিচ গুড়া-১ টে চামচ, হলুদ গুড়া-১চা চামচ, বিট লবন-১ চা চামচ, গুড়া মসলায় মিশিয়ে নিবো।

 

অন্যান্য উপকরণ:

গরু বা খাসি মাংস-১, ১/২ কেজি, পিয়াজ-১ কাপ, আদা বাটা-২ টে  চামচ, রসূন বাটা-২ টে চামচ, তেল           -১ কাপ, লবন-স্বাদমতো, গরম মসলা গুড়া-১চা চামচ,  হলুদ গুড়া-২ টে চামচ, মরিচ গুড়া-১, ১/২ টে চামচ, ধনিয়া গুড়া-১ চা চামচ, জিড়া গুড়া-১চা চামচ।

 

প্রস্তুত প্রণালি:

মাংসের  সাথে সব মসলা মাখিয়ে চুলায় দিতে হবে। আচ মিডিয়াম থাকবে। মাংস সেদ্ধ হলে হালিমের যে গুড়া মসলা করে রেখেছিলাম সেটার অর্ধেক অংশ মাংসে  মিশিয়ে ঢিম আচে রেখে দিতে হবে। এখন মাংসতে চালডালের মিশ্রন দিবো । ভালো করে নাড়তে হবে যাতে পাতিলে লেগে না যায় বা পুড়ে না যায়। মাংস ও চাল ডাল সেদ্ধ হলে  ঘন হলে তেল উপরে আসলে বাকি যে হালিমের মসলা ছিলো ওটা ঢেলে ভালো করে নেরে নিবো। পাচ মিনিট দমে রাখলে তেল উপরে আসলে নামিয়ে নিবো।

একটা প্যানে ২ টেবিল চামচ তেল দিয়ে তাতে ১,১/২ চা চামচ জিড়া ও শুকনা মরিচ ভেজে নিবো।  বাটিতে ঢেলে তাতে  শুকনা মরিচের ফোড়ন ঢেলে বেরেস্তা কাচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি আদা কুচি লেবু স্লাইস করে সাজিয়ে গরম গরম  হালিম পরিবেশন করা হয়।

 

রেসিপি দিয়েছেন: জিনিয়া ইসলাম

পূর্ববর্তী নৌকা মার্কায় ভোট দিয়ে উত্তরবঙ্গ মঙ্গা থেকে মুক্তি পেয়েছে: প্রধানমন্ত্রী
পরবর্তী দেশের একটি পরিবারের মাসিক গড় আয় ৩২,৫০০ টাকা