www.HelloBangla.News – জাতীয় – ১৭ ফেব্রুয়ারি, ২০২৪: সরকার ঘোষিত স্কুলের বার্ষিক ছুটির তালিকায় পরিবর্তন এনে রমজাকের প্রথম দুই সপ্তাহ স্কুল খেলা রাখার সিদ্ধোন্তেরে প্রতিবাদ জানিয়েছে সচেতন অভিভাবক মহল। অভিভাবকরা চায় পুরো রমজান মাসই স্কুল বন্ধ রাখার হোক।
আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ’সচেতন অভিভাবক মহল’ এই ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
অভিভাবকরা জানিয়েছেন, বছরের শুরুতে স্কুল ছুটির তালিকায় পুরো রমজান মাসকে ছুটি আওতায় রাখা হয়েছিল। বিষয়টিতে আমরা খুবই আশ্বস্ত হয়েছিলাম যে, আমাদের সন্তানরা রমজান মাসে ঠিক মতো সিয়াম সাধনা করতে পারবে। কিন্তু কিছুদিন আগে, হঠাৎ করে ছুটি বাতিল করে বলা হলো, রমজানে স্কুল খোলা থাকবে। সিয়াম সাধনার মাসে এ ধরনের সিদ্ধান্ত অভিভাবক ও শিক্ষার্থীদের মারাত্মক হতাশ করেছে।
মানববন্ধনে অভিভাবকরা বলেন, “ আমার সন্তানকে ছোট বেলা থেকেই রোজা রাখতে উৎসাহিত করি। কারণ রোজা রাখার মাধ্যমে মানুষের মাঝে নৈতিক গুণাবলি তৈরি হয়। বর্তমান ডিজিটাল যুগে সন্তানদের চরিত্র গঠন করা একটি বড় চ্যালেঞ্জ। এ সময় সন্তানদের নৈতিকতা চর্চার সুযোগ করে দেওয়া খুব দরকার। তাই সন্তাদের নৈতিকতা চর্চার বিষয়টি প্রভাবিত করতে রমজানে স্কুল বন্ধ রাখা উচিৎ। শিক্ষার্থীদের নৈতিকতা চর্চায় বাধা দেওয়া অসুস্থ প্রজন্ম তৈরির মূল কারণ। “










