আওয়ামী লীগের সঙ্গে কমনওয়েলথের নির্বাচনী পর্যবেক্ষক দলের বৈঠক

আওয়ামী লীগের সঙ্গে কমনওয়েলথের পর্যবেক্ষকদের বৈঠক - জাতীয় - ৫ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
আওয়ামী লীগের সঙ্গে কমনওয়েলথের পর্যবেক্ষকদের বৈঠক - জাতীয় - ৫ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ৫ জানুয়ারি, ২০২৪: আর মাত্র দুই দিন। আগামী ৭ জানুয়ারি (রবিবার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।ইতিমধ্যে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কমনওয়েলথের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগ।

আজ শুক্রবার (জানুয়ারি ০৫) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নির্বাচনে কমনওয়েলথের পর্যবেক্ষক দলকে স্বাগত জানিয়ে সাতই জানুয়ারির নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা নিয়ে আওয়ামী লীগের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দলের নেতারা।

বৈঠকে ১৫ সদস্যের কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টিম লিডার জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী অরিটি ব্রুস গোল্ডিং।

আর ১০ সদস্যের আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৈঠকে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান সাবেক অ্যাম্বাসেডর জমির উদ্দিন, দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, অর্থবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান ও দলের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত উপস্থিত রয়েছেন।

পূর্ববর্তী দেশের মানুষের কাছে নির্বাচন হলো উৎসব: সেতুমন্ত্রী
পরবর্তী জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী