শিল্পকলার আয়োজনে নাড়াইলে শিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উদযাপন শুরু

শিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উদযাপন শুরু - বিনোদন- ১০ আগস্ট ২০২৩
শিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উদযাপন শুরু - বিনোদন- ১০ আগস্ট ২০২৩

www.HelloBangla.News – বিনোদন – ১০ আগস্ট, ২০২৩ : আজ ১০ আগস্ট ২০২৩, বিশ্ব বরেণ্য শিল্পী এসএম সুলতান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে তাঁর জন্মস্থান নড়াইলে দিনব্যাপী নানা কর্মসূচী হাতে নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিলো- সকাল ১১টায়- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি (বঙ্গবন্ধু ও বাংলাদেশ চেতনা চত্বর, নড়াইল) এরপর সকাল ১১.৩০ মি. থাকবে শিল্পী এস এম সুলতানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি।
সকাল ১১.৪৫ মি. শিল্পী এস এম সুলতানের জীবন ও কর্মের উপর শিশুদের অংকিত চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হয় শিশু স্বর্গ মিলনায়তনে।
দুপুর ১২.০০ টায় সারাদেশের ২০ জন বরেণ্য শিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আর্টক্যাম্প ও তাদের তত্ত্বাবধানে শিশু চিত্রকর্মশালা। অংশগ্রহণকারী শিল্পীরা হলেন – শিল্পী হাশেম খান, শিল্পী হামিদুজ্জামান খান, শিল্পী আব্দুল মান্নান, শিল্পী রোকেয়া সুলতানা, শিল্পী নাইমা হক, শিল্পী আইভি জামান, শিল্পী নাসিম আহমেদ নাদভী, শিল্পী সৈয়দা মাহবুবা করিম, শিল্পী নাজমা আক্তার, শিল্পী সমীরণ চৌধুরী, শিল্পী বিমানেশ বিশ্বাস, শিল্পী নিখিল চন্দ্র দাস, শিল্পী বলদেব অধিকারী, শিল্পী সুশান্ত অধিকারী, শিল্পী সমীর মজুমদার, শিল্পী সমীর বৈরাগী, শিল্পী অনাদি বৈরাগী, শিল্পী মাহবুব জামাল শামীম, শিল্পী নজরুল ইসলাম অগ্রানী, শিল্পী সুফিয়া বেগম।
বিকাল ৩.০০ মি. শিশু চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শিশু স্বর্গ, নড়াইলে। বিকাল ৪.৩০ মি. শিশুদের নিয়ে থাকবে চিত্রা নদীতে নৌকা ভ্রমণ।
সন্ধ্যা ৬.০০টার আয়োজনে থাকছে শিল্পী এসএম সুলতানের চিত্রকর্মের পর্যালোচনা (জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, নড়াইল)।
সন্ধ্যা ৬.২০মি. আলোচনা সভা অনুষ্ঠিত হবে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, নড়াইলে। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব খলিল আহমদ, সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। উদ্বোধন করবেন জনাব হাসনাত আবদুল হাই, বিশিষ্ট লেখক ও শিল্প সমালোচক। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন জনাব ইমেরিটাস অধ্যাপক শিল্পী হাশেম খান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল। এবং সভাপতি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।
সন্ধ্যা ৭.০০ টায় প্রামাণ্যচিত্র ‘আদমসুরত’ প্রদর্শিত হবে। ১৯৮২ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত সাত বছর ধরে এস এম সুলতানের উপর ভিত্তি করে নির্মাণ করা হয় আদম সুরত। চলচ্চিত্রকার তারেক মাসুদের প্রযোজনা এবং পরিচালনায় এই প্রামাণ্যচিত্রে সুলতানের দৈনন্দিন কর্মজীবন তুলে ধরার পাশাপাশি বাংলার সংস্কৃতি এবং কৃষিচিত্র উপস্থাপন করা হয়েছে। স্থান: জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, নড়াইল।

পূর্ববর্তী বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের স্বরূপ উন্মোচনে আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের দাবি বঙ্গবন্ধু পরিষদের
পরবর্তী ফেসবুকের কারণে মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয় না