ক্যালিফোর্নিয়ার দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৮ জুলাই, ২০২৪: যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়া পুড়ছে ভয়াবহ দাবানলে। অঞ্চলটির কিছু অংশে দাবানল ছড়ানোর পর এটি প্রতি ঘণ্টায় ৮ বর্গমাইল (২০ বর্গকিলোমিটার) হারে গ্রাস করছে। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিসের কমান্ডার বিলি সি বলেছেন, আগুন প্রতি ঘণ্টায় ৫ হাজার একর বেগে ছড়িয়ে পড়ছে। খবর বিবিসি।

ধারণা করা হচ্ছে, গত বুধবার (২৪ জুলাই) পার্কে ঘটা এক অগ্নিসংযোগের ঘটনা থেকেই এই দাবানলের সূত্রপাত। চিকোর উত্তর-পূর্বে তিন লাখ ৪৮ হাজার একরেরও বেশি জমি পুড়ে গেছে এই দাবানলে।

আগুন নেভাতে প্রায় দুই হাজার ৫০০ অগ্নিনির্বাপক কর্মী কাজ করছে।

বাট কাউন্টির অ্যালিগেটর হোলের কাছে একটি গলিতে জ্বলন্ত গাড়ির মাধ্যমে আগুন লাগানোর সন্দেহে গত বৃহস্পতিবার (২৫ জুলাই) ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

চলতি বছরে এটিই এখন এই রাজ্যে সবচেয়ে বড় আগুনের ঘটনা, যা নিউ ইয়র্ক সিটির পাঁচটি প্রশাসনিক এলাকার চেয়ে ১.৫ গুণেরও বেশি এলাকা গ্রাস করেছে।

ক্যাল ফায়ার ঘটনার কমান্ডার বিলি সি বলেন, আগুন প্রতি ঘণ্টায় ৫ হাজার একর বেগে ছড়িয়ে পড়ছে।

এক ব্রিফিংয়ে বিলি সি বলেন, শুক্রবারের তুলনায় শনিবার প্রায় তিনগুণ কর্মী আগুন নেভাতে কাজ করছেন।

ক্যাল ফায়ারের একজন অগ্নি আচরণবিদ, স্কট উইজ বলেন, প্রচুর ঘাস সহ এই অঞ্চলে উচ্চ জ্বালানি ছিল।

পূর্ববর্তী মোবাইল ইন্টারনেট গ্রাহকরা ৫ জিবি ডাটা ফ্রি পাবেন
পরবর্তী একাদশে ভর্তি কার্যক্রম চলবে ১ আগস্ট পর্যন্ত