টেলিভিশন বিতর্কে অংশ নিলেন বাইডেন ও ট্রাম্প

Biden and Trump participate in televised debate - International - 28 June 2024
Biden and Trump participate in televised debate - International - 28 June 2024

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৮ জুন, ২০২৪: দেশটির রীতি অনুসারে নির্বাচনের আগে দুই প্রধান দলেন বিতর্ক অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট নির্বাচনের টেলিভিশন বিতর্ক একে অন্যকে লক্ষ্য করে আক্রমণ ও পাল্টা আক্রমণ করেছেন দুই প্রধান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিতর্ক মঞ্চে উঠার পর ২০২০ সালের মত প্রথা ভেঙে এবারও করমর্দন করেননি বাইডেন ও ট্রাম্প। এরপর সঞ্চালক দুজনকে বিতর্কের নিয়ম জানিয়ে দেন।

এই বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়া নিয়ে তীব্র আক্রমণ করেন জো বাইডেন। এসময় ট্রাম্পের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন বাইডেন। তিনি বলেন, ট্রাম্প রাতে এক পর্ন তারকার সঙ্গে যৌন সম্পর্ক করেন অথচ তখন তার স্ত্রী গর্ভবতী ছিলেন। ট্রাম্পকে একজন দোষী সাব্যস্ত অপরাধী হিসেবে কটাক্ষ করেন বাইডেন। যদিও ট্রাম্প বরাবরই পর্ন তারকার সঙ্গে যৌন সম্পর্কের কথা অস্বীকার করে আসছেন।

‘পুতিন বলেছেন, ন্যাটোতে যোগ দেওয়া থেকে সরে আসা এবং মস্কোর দাবি করা চারটি অঞ্চল কিয়েভ ছেড়ে দিতে রাজি হলে ইউক্রেনে রাশিয়া যুদ্ধ থামাবে’ উল্লেখ করে সঞ্চালক ডানা ট্রাম্পকে প্রশ্ন করেন, ‘পুতিনের শর্তগুলো আপনার কাছে গ্রহণযোগ্য কি না?’

এর উত্তরে ট্রাম্প বলেন, না, এগুলো গ্রহণযোগ্য নয়। ট্রাম্প বলেন, তিনি নির্বাচনে জিতলে ইউক্রেনে যুদ্ধ থামাবেন।

বাইডেনের কাছে প্রশ্ন রাখা হয়, যুক্তরাষ্ট্রের সীমান্ত-সংকটে ভোটাররা তার ওপর কেন আস্থা রাখবেন। এই সময় অভিবাসন নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপের সমালোচনা করেন বাইডেন। তিনি বলেন, ট্রাম্পের আমলে অভিবাসনপ্রত্যাশী মায়েদের কাছ থেকে তাদের শিশুদের আলাদা করা হচ্ছিল, তিনি শিশুদের খাঁচায় রাখছিলেন। এই সময় মার্কিন কংগ্রেসে একটি দ্বিদলীয় সীমান্ত বিল পাস করার কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।

বাইডেন প্রশ্ন করা হয়, হামাস ও ইসরায়েল যুদ্ধ শেষ করতে বাইডেন কী করবেন? উত্তরে বাইডেন বলেন, একমাত্র হামাসই এই যুদ্ধের শেষ চায় না। বাইডেন ইসরায়েলের প্রতি তার জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন। বলেন, হামাসকে নির্মূল করতে হবে।

পূর্ববর্তী প্রযুক্তি-জ্ঞানসম্পন্ন নতুন প্রজন্মই দেশকে এগিয়ে নেবে: প্রধানমন্ত্রী
পরবর্তী ডিএনসিসি’র উদ্যোগে ১৫০০ সাইক্লিস্ট নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা