অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টিতেও বাংলাদেশের হোয়াইটওয়াশ

Bangladesh whitewash in T20 too - Sports - 4 April 2024
Bangladesh whitewash in T20 too - Sports - 4 April 2024

www.HelloBangla.News – খেলাধুলা – ৪ এপ্রিল, ২০২৪: দেশের মাটিতে অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।দুই সিরিজে কোন খেলায় বাংলাদেশ নারী দল সামন্যতম প্রতিরোধ করতে পারেনি। হেসে খেলেই হারিয়েছে অস্ট্রেলিয়া।তিন ম্যাচের সিরিজের শেষ টি-টোয়ন্টিতে বাংলাদেশকে ৭৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অসিরা।

আজ বৃহস্পতিবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৫ রান করেছে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ গুটিয়ে গেছে ৭৮ রানে।

অস্ট্রেলিয়ার দেওয়া ব্ড় রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। প্রথম ওভারেই সাজঘরে ফেরত যান ওপেনার মুর্শিদা খাতুন (২ বলে ১)। এরপর ১০ রান করে রিতু মনি আউট হলে শুরু হয় আসা-যাওয়ার মিছিল।

মিছিলে যোগ দেন স্বর্ণা আক্তার (০), দিলারা আক্তার (১২), রাবেয়া খান (১) ও ফাহিমা খাতুন (১১)। অর্থাৎ ৩৯ রানে নেই ৬ উইকেট। এরপর তাদের দেখানো পথে হাঁটেন শরিফা আক্তার (০), নাহিদা আক্তার (১) ও মারুফা আক্তার (০)।

১০ উইকেটে ২৫ রানের জুটি করে একটি রেকর্ড করেন অধিনায়ক নিগার সুলতানা ও ফারিহা তৃষ্ণা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শেষ উইকেটে এটি বাংলাদেশের সর্বোচ্চ জুটি। ৩১ বলে ৩২ রান করে আউট হন নিগার সুলতানা।

এর আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৩৯ রান করে অস্ট্রেলিয়া। এরপর ৫৯ রানের মধ্যে ৫ উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ কিছুটা হাতে নেয় বাংলাদেশ।

তবে ষষ্ঠ উইকেটে তাহলিয়া ম্যাকগ্রা ও গ্রেস হ্যারিসের ২৭ বলে ৫৭ রানের জুটিতে বড় সংগ্রহের দিকে হাঁটে অস্ট্রেলিয়া। অবেশেষে ৬ উইকেটে ১৫৫ রানের বড় স্কোরই দাঁড় করায় তারা।

বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার শিকার করেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন শরিফা খাতুন ও রাবেয়া খান। অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট তুলে নেন তায়লা ভ্লাইমিনক।

পূর্ববর্তী আগামী ১ জুলাই থেকে মেট্রোর টিকিটে ভ্যাট দিতে হবে
পরবর্তী স্মার্ট জেনারেশন তৈরির জন্য এআই আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী