টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ

টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ - খেলাধুলা - ৩১ অক্টোবর ২০২৩ (ফাইল ছবি)
টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ - খেলাধুলা - ৩১ অক্টোবর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – খেলাধুলা – ৩১ অক্টোবর, ২০২৩: বিশ্বকাপের পয়েন্ট টেবিলের ৯ম স্থানে রয়েছে বাংলাদেশ আর দুই ধাপ উপরে আছে পাকিস্তান। এক খেলায় জিতে বাংলাদেশের পয়েন্ট ২য় আর পাকিস্তান ৪ পয়েন্ট নিয়ে ৭ম স্থানে অবস্থান করছে। বিশ্বকাপের সেমিফাইনালের আশা শেষ হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দুয়ার এখনও খোলা আছে বাংলাদেশের জন্য।আর এ জন্য পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই আজ।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। একাদশে এসেছে এক পরিবর্তন। বাদ পড়েছেন শেখ মেহেদি। তার জায়গায় ফিরেছেন তাওহীদ হৃদয়।

তৃতীয়বারের মত বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৯৯৯ সালে বিশ্বকাপ অভিষেকে পাকিস্তানের বিপক্ষে প্রথম মোকাবিলায় ৬২ রানের জয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়া সহজ হয়েছিল টাইগারদের। গত আসরে বাংলাদেশের সাথে দ্বিতীয় সাক্ষাতে ৯৪ রানের জয়ে ১৯৯৯ বিশ্বকাপে হারের প্রতিশোধ নেয় পাকিস্তান।

সব মিলিয়ে ওয়ানডেতে ৩৮বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। এরমধ্যে বাংলাদেশ মাত্র ৫টিতে জয় পায় এবং ৩৩টিতে হেরে যায়। ২০১৯ সালের বিশ্বকাপের পর চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপে দেখা হয়েছিল দু’দলের। ঐ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় পেয়েছিল পাকিস্তান।

বাংলাদেশ একাদশ- লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

পাকিস্তান একাদশ- ফখর জামান, আব্দুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, উসামা মির, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।

পূর্ববর্তী শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে খেলার সম্ভাবনা আফগানিস্তানের
পরবর্তী আগামীকাল থেকে পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু