বাংলাদেশ প্রথম দিনে করেছে ৯ উইকেটে ৩১০ রান

বাংলাদেশ প্রথম দিনে রান ৩১০-৯ - খেলাধুলা - ২৮ নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)
বাংলাদেশ প্রথম দিনে রান ৩১০-৯ - খেলাধুলা - ২৮ নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – খেলাধুলা – ২৮ নভেম্বর, ২০২৩: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে আজ আগে ব্যাটিং করে বাংলাদেশ খুব একটা সুবিধা করতে পারেনি। মাহমুদুল হাসান জয়ের ৮৬, মোমিনুল হকে ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৩৭ রান ছাড়া তেমন কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি। প্রথম ১০ জন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করাটা চমক মনে হলেও টেস্ট মেজাজ ধরে রাখতে পারেনি বাংলাদেশের কোন ব্যাটসম্যান। শান্ত ৩৫ বলে ৩৭ রান করেছে, স্টাইক রেট ১০৫.৭১ যা টেস্ট ম্যাচের স্টাইলের সঙ্গে কখনই যায়না। ওয়ানডে বা টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করছেন দলের অধিনায়ক। অভিজ্ঞ মুশফিক করেছেন ১২ রান।

বাংলাদেশে দ্বিতীয় উইকেট পড়ে ৯২ রানে, আর তৃতীয় উকেট পড়ে ১৮০ রানে। অর্থাৎ চতুর্থ উইকেট জুটিতে মাহমুদুল হাসান ও মোমিনুল হক করেছেন ৮৮ রান।

আলোর সল্পতার জন্য ৮৫ ওভারে প্রথম দিনের খেলা শেষ হয়। এই সময় বাংলাদেশের রান ছিলো ৯ উইকেটে ৩১০ রান। শরিফুল ইসলাম ১১ ও তাইজুল ইসলাম ৮ রানে অপরাজিত আছেন।

নিউজিল্যান্ডের পক্ষে গ্লেন ফিরিপস ৪টি, কাইল জেমিসন ও আজাজ প্যাটেল ২টি করে উইকেটে পেয়েছে।

এখন পর্যন্ত টেস্টে ১৭বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এরমধ্যে বাংলাদেশের জয় ১টিতে, নিউজিল্যান্ডের জয় ১৩টিতে। ৩টি ম্যাচ ড্র হয়।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মোমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম ও নাঈম হাসান।

নিউজিল্যান্ড একাদশ : টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম লাথাম, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি ও আজাজ প্যাটেল।

পূর্ববর্তী পাপুয়া নিউগিনিতে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
পরবর্তী লিবিয়ায় বন্দি থাকা ১৪৩ বাংলাদেশি দেশে ফিরেছেন