মিরপুর টেস্টে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের রান ৩৮/২

মিরপুর টেস্টে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের রান ৩৮২ - খেলাধুলা - ৮ - ডিসেম্বর ২০২৩
মিরপুর টেস্টে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের রান ৩৮২ - খেলাধুলা - ৮ - ডিসেম্বর ২০২৩

www.HelloBangla.News – খেলাধুলা – ৮ ডিসেম্বর, ২০২৩: মিরপুর টেস্টে প্রথম দিনটি ছিল বাংলাদেশের অনুকূলে। প্রথম দিন বাংলাদেশ ১৭২ রানে অলআউট হয়ে যায়। জবাবে নিউজিল্যান্ড ৫৫ রান করতেই হারায় ৫ উইকেট। মিরাজ ৩টি ও তাইজুল ২ উইকেট নেয়। প্রথম দিনে নিউজিল্যান্ড পিছিয়ে ছিল ১১৭ রানে।দ্বিতীয় দিন বৃষ্টির কারণে খেলা হয়নি। কিন্তু তৃতীয় দিন নিউজিল্যান্ডের শেষ দিকের ব্যাটসম্যানরা দারুন খেলে দলকে বিপদের হাত থেকে রক্ষা করে। অলআউট হয়ে যায় ১৮০ রানে। প্রথম ইনিংসে লিড পায় মাত্র ৮ রানে। ৮ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে। কিন্তু খুব একটা ভালো করতে পারেনি। আলোর স্বল্পতার জন্য দিনের খেলা যখন শেষ হয় তখন বাংলাদেশের রান ২ উইকেটে ৩৮ রান। এখন খেলছেন জাকির হাসান ১৬ ও মোমিনুল হক ০ (শুন্য) রানে।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি ৮৭ রান করেন গ্লেন ফিলিপস। বাংলাদেশের পক্ষে তাইজুল ও মিরাজ ৩টি করে উইকেট পেয়েছেন। শরিফুল ও নাঈম হাসান পেয়েছেন ২টি করে উইকেট। এখন দেখার বিষয় বাংলাদেশ চতৃর্থ দিনে কত রানের লিড নিতে পারে।

ঢাক পিচের চরিত্র অনুষারে এখনে দুইশত রানের লিড নিতে পারলে জয়ের সম্ভাবনা আছে বাংলাদেশের।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মোমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম ও নাঈম হাসান।

নিউজিল্যান্ড একাদশ : টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম লাথাম, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, মিচেল স্যান্টনার ও আজাজ প্যাটেল।

পূর্ববর্তী ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছে ১৭ হাজার ১৭৭ ফিলিস্তিনি
পরবর্তী বৃষ্টি কমার আভাস দিয়েছে আবহাওয়া অফিস